চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিজন ভ্যান দুর্ঘটনায় ৬ আসামী ও ১ পুলিশ সদস্য নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 পূর্বাহ্ন 25, মে 2015
in বাংলাদেশ
A A

গাজীপুরের পোড়াবাড়িতে আসামীবহনকারী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য এবং ছয় আসামী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশসহ আরো ৯ জন।

আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, পুলিশ সদস্যরা আসামীসহ লেগুনায় শ্রীপুর থেকে গাজীপুর যাচ্ছিলেন। পথে পোড়াবাড়িতে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

ট্রাকটি লেগুনাকে আঘাত করলে ঘটনাস্থলেই চার আসামীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর দুই আসামী এবং শ্রীপুর থানার কনস্টেবল মোস্তফা কামাল মারা যান।

গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেবি মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয়রা জানান, লেগুনার মতো যানগুলোতে নিয়মিতই আসামী বহন করা হয়।

দুর্ঘটনায় পড়া লেগুনাটিতে ১৩ জন আসামী বহন করা হচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

অশুভ শক্তির হাত থেকে দেশকে মুক্ত না করা পর্যন্ত সংগ্রাম চলবে: প্রধানমন্ত্রী

Next Post

তথ্য প্রযুক্তি প্রতিযোগিতা সীডস ফর ফিউচার

Next Post

তথ্য প্রযুক্তি প্রতিযোগিতা সীডস ফর ফিউচার

এফবিসিসিআই’র নতুন সভাপতি আবদুল মাতলুব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT