চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় দুই হাজার করোনা টেস্টের গরমিল করেছে জেকেজি: ডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 30, জুলাই 2020
in - সেমি লিড, অপরাধ
A A
জেকেজি স্বাস্থ্যসেবা লোগো, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার পরীক্ষা নিয়ে জালিয়াতিতে জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা বা জেকেজি হেলথ কেয়ার প্রায় দুই হাজার করোনা রিপোর্ট গরমিল করেছে। নামে মাত্র নমুনা সংগ্রহ করে ল্যাবে না পাঠিয়ে এ মনগড়া রিপোর্ট তারা দিয়েছে।

গোয়েন্দা পুলিশ বলছে তদন্ত তাদের প্রায় শেষ পর্যায়ে তাই দ্রুত সময়ে দুই-একদিনের মধ্যে এই মামলার চার্জশিট দাখিল করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি বলেন, ‘আমাদের তদন্তে দেখা যায় জেকেজি ১৩ হাজার ৫৮৫টি নমুনা সংগ্রহ করেছিল। এরমধ্যে ১১ হাজার ৬৬০টি জেকেজি হেলথ কেয়ার মাধ্যমে করা হয়েছে। বাকি ১ হাজার ৯২৫টি নমুনা তারা ল্যাবে পাঠয়নি, এমনকি সঠিকভাবে নমুনা সংগ্রহও করেনি। গ্রাহকের নমুনা সংগ্রহের ফর্মে দেওয়া ই-মেইল ঠিকানায় তারা একটি ফেইক ইমেইল সার্ভার ব্যবহার করে সেগুলো পাঠিয়ে দিয়েছে। এছাড়াও এমনও হয়েছে যে তারা নমুনা সংগ্রহ করেছে কিন্তু টেস্টের জন্য ল্যাবে না পাঠিয়ে নিজেরাই মনগড়া রিপোর্ট দিয়েছে।’

আব্দুল বাতেন বলেন, ‘জেকেজি যেসব কম্পিউটার ও মেশিনারিজ ব্যবহার করে এসব ভুয়া রিপোর্ট তৈরি করত সেগুলো আমরা সিআইডির ফরেনসিক এক্সপার্ট দিয়ে পরীক্ষা করিয়েছি। যার ফলাফল আমাদের কাছে আছে এবং ভুয়া রিপোর্ট দেওয়া প্রমাণিত হয়েছে। এছাড়াও যাবতীয় যে প্রাসঙ্গিক বিষয় রয়েছে সেগুলো আমরা সংগ্রহ করেছি। আমদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে তাই দ্রুত সময়ে দুই-একদিনের মধ্যে এই মামলার চার্জশিট আমরা দাখিল করব।’

বন্যার পানিতে থৈ থৈ কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর. Channel i News - চ্যানেল আই নিউজ
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন

এক প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, ‘জেকেজি একটি অনুমোদনহীন কোম্পানি, এটা তাদের ব্যবসায়িক কোনো রেজিস্ট্রার প্রতিষ্ঠান না। করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগের কাছ থেকে যে অনুমোদন তারা নিয়েছে; তখন থেকে দুই মাস পর তারা কাউন্সিলরের কাছ থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়েছে। যেহেতু প্রতিষ্ঠানটি অনুমোদনহীন তাই আরিফ চৌধুরী ও ডা. সাবরিনা নিজেদেরকে কখনো চেয়ারম্যান, কখনো আহবায়ক, কখনো বা উপদেষ্টা করেছেন।’

আরেক প্রশ্নের জবাবে ডিবির এই অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা যে গরমিলের রিপোর্ট পেয়েছি তার সব ডকুমেন্ট আমরা স্বাস্থ্য বিভাগকে দিব। তারা তাদের বিভাগের নিয়ম অনুযায়ী তাদের কর্মীদের ব্যাপারে পদক্ষেপ নিবেন।’

গত ১২ জুলাই জেকেজি’র আহবায়ক ডা. সাবরিনা শারমীনকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও ডিসি অফিসে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও সাময়িক বরখাস্ত করা হয়।

জেকেজি হেলথ কেয়ারের দুই প্রধান কর্মকর্তা আরিফ চৌধুরী ও ডা. সাবরিনা শারমীন

এরআগে গত ২৩ জুন জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল চৌধুরীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। আগের দিন আশকোনা থেকে হুমায়ুন কবীর ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়।

গত এপ্রিলে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য অনুমতি পায় জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্য সেবা জেকেজি হেলথ কেয়ার। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহ করার নামে তারা কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তৈরি করতেন ‘করোনার পজিটিভ-নেগেটিভ রিপোর্ট’।

জেকেজি বিনামূল্যে নমুনা সংগ্রহের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের পৃথক ছয়টি স্থানে ৪৪টি বুথ স্থাপন করেছিল। এসব এলাকা থেকে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ জনের নমুনা সংগ্রহ করত জেকেজি। শর্ত ছিল, সরকার নির্ধারিত ল্যাবরেটরিতে নমুনা পাঠাতে হবে। জেকেজি হেলথ কেয়ার ওভাল গ্রুপের একটি অঙ্গসংগঠন।

Tags: জেকেজিডিবি
Previous Post

প্রধানমন্ত্রীর সবুজায়নের ডাক পৃথিবীর জন্য উদাহরণ: তথ্যমন্ত্রী

Next Post

ঈদগাহের পরিবর্তে মসজিদে হবে ঈদের জামায়াত

Next Post
কাশ্মীরে ঈদ-১৪৪ ধারা

ঈদগাহের পরিবর্তে মসজিদে হবে ঈদের জামায়াত

তথৈবচ জীবন এখন, তবুও সুবোধরা পালাতে পারে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT