চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক স্কুলের ছাদে ড্রাগন বাগান

এস কে রাসেল by এস কে রাসেল
3:12 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2022
in কৃষি
A A
প্রাথমিক স্কুলের ছাদে ড্রাগন ফলের গাছের বাগান. Channel i News - চ্যানেল আই নিউজ
আঁকাবাকা সিড়ি বেয়ে ছাদে ওঠতেই দেখা মিলেছে নজরকাড়া এক ফলের বাগান। আরেকটু সামনে গিয়ে দেখা মিলল ঝুলে থাকা ছোট বড় ড্রাগন। যেন ড্রাগনের ভারে মুহূর্তেই নুয়ে পড়ছে প্রতিটি গাছ। শুরুতে দেখে যে কারোরই মনে হবে এটি একটি বাণিজ্যিকভাবে গড়ে তোলা ড্রাগন বাগান। আসলে এটি একটি প্রাথমিক স্কুলের ছাদ বাগান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বেবুলা আদিত্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে গড়ে তোলা হয়েছে এই ড্রাগন বাগানটি।
পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রয়াত আতিকুর রহমান আপন ২০১৮ সালে বিদ্যালয়ের ১৪০০ বর্গফুট ছাদে ড্রামে ১০টি ড্রাগন কাটিংয়ের দৃষ্টিনন্দন এ ফলের বাগান শুরু করেন। বর্তমানে এ বাগানে রয়েছে প্রায় ১০০টির মতো গাছ। সবগুলো ড্রাগন গাছেই ফুল ও ফল ঝুলে রয়েছে। এ বাগানের চাষাবাদে গোবর সার, খৈল ছাড়া গাছে অন্য কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না। এ বাগান থেকে কাটিং নিয়ে শিক্ষার্থীসহ এলাকার অনেকেই তাদের বাড়িতে চাষ শুরু করেছে ড্রাগনের। বাগানের ড্রাগন ফলের মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি হচ্ছে অনেক। এছাড়া গরীব শিক্ষার্থীদের খাতা কলেমেও জোগান দিচ্ছে এ ছাদ বাগান থেকে প্রাপ্ত আয়ে।
এলাকাবাসী মনে করেন, এভাবে নতুন প্রজন্মকে শিক্ষার পাশাপাশি চাষাবাদেও আগ্রহী করে তুলছেন শিক্ষকগণ।
স্কুলের প্রধান শিক্ষক সালমা বেগম জানান, ২০১৮ সালে তার স্বামী ওই স্কুলের সহকারী শিক্ষক প্রয়াত আতিকুর রহমান আপন স্কুলের ছাদে মাত্র ১৯টি কাটিং দিয়ে বাগান শুরু করেন। তিনি নিজেই বাগানটি দেখাশোনা করতেন। তার মৃত্যুর পর এখন ড্রাগন বাগানটি প্রধান শিক্ষক নিজে দেখাশোনা করেন।
তিনি আরও জানান, বর্তমানে বাগানে রয়েছে প্রায় ১০০টির মতো ড্রাগন গাছ। বাগানের ড্রাগন ফলের মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি হচ্ছে অনেক। এছাড়া গরিব শিক্ষার্থীদের খাতা-কলমও জোগান দিচ্ছে এই ছাদ বাগান।
প্রাথমিক স্কুলের ছাদে ড্রাগন গাছের পরিচর্যা করছে শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম জানান, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ২০১৮ সালে ওই স্কুলের ছাদে ১০টি কাটিং দিয়ে ড্রাগন বাগান শুরু করা হয়। বর্তমানে বাগানে ১০০ টি গাছ রয়েছে। এমন আরও বাগান উপজেলায় ছড়িয়ে দেয়ার কাজ করছে উপজেলা কৃষি অফিস।
পাকুন্দিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, এই বাগানের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে ইতোমধ্যেই উপজেলার অনেক স্কুলের ছাদে বা মাঠের পাশে বিভিন্ন বাগান শুরু করা হয়েছে।
Tags: ড্রাগন চাষপ্রাথমিক স্কুল
Previous Post

মাহমুদউল্লাহকে বাদ দিয়ে বিশ্বকাপে যাচ্ছেন সাকিবরা

Next Post

এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেয়ার অনুরোধ

Next Post

এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেয়ার অনুরোধ

ব্রিটিশ হাইকমিশনে শোক বইতে বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ হাইকমিশনে খোলা শোক বইতে বিশিষ্টজনদের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT