চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেতে কোন লেনদেন না করার আহবান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 12, মে 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো, সরকারী স্বীকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোন প্রকার অর্থ লেনদেন না করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ মন্ত্রণালয়ের এক সতর্কিকরণ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে কোন ধরণের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। এমতাবস্থায় দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোন প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল। অর্থ লেনদেন বা অন্য কোন অনৈতিক উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার কোন সুযোগ নেই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকুরি হবে। কেউ অর্থের বিনিময়ে চাকুরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর দ্বিতীয় ও তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী ২০ মে এবং ৩ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। প্রার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়। এছাড়া জেলা প্রসাশন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

Tags: গোয়েন্দা সংস্থাপ্রতারক চক্রসরকারি প্রাথমিক বিদ্যালয়সহকারী শিক্ষক
Previous Post

মোহামেডানকে লাখ টাকা জরিমানা, বসুন্ধরাকে তিরস্কার

Next Post

আপাতত বিএসএমএমইউ’তে চিকিৎসা চলবে সম্রাটের

Next Post
সম্রাট waving hand, wearing a floral shirt, at a public event. Channel i News - চ্যানেল আই নিউজ

আপাতত বিএসএমএমইউ’তে চিকিৎসা চলবে সম্রাটের

ডেস্টিনি গ্রুপ ও ডেস্টিনি 2000 লিমিটেডের অফিসিয়াল লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেসটিনি: প্রতারিত মানুষদের ক্ষতিপূরণ জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT