চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিকের সব বই ২৭ ডিসেম্বরের মধ্যে পৌঁছানোর সুপারিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 03, ডিসেম্বর 2020
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশ সংসদ ভবনের ছবি, জাতীয় পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে সকল বিদ্যালয়ে প্রাথমিকের শতভাগ বই পৌঁছে দেয়ার সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বেগম মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, মো. মোশারফ হোসেন এবং কাজী মনিরুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁর পরিবারের সদস্যসহ জাতীয় চার নেতা ও ২১ আগস্টে শাহাদাত বরণকারী এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সভায় নবনির্বাচিত সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সদস্য হওয়ায় শুভেচ্ছা জানানো হয়।

সভায় ইতোপূর্বে গঠিত ২নং সাব-কমিটির রিপোর্ট মূল কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপিত রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

নবম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারিদের কোভিড-১৯ এর টিকা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া যায় কিনা সেবিষয়ে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে সুপারিশ করা হয়।
কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্বতন্ত্র শিক্ষা প্রকৌশল সেল গঠন করার সুপারিশ করে।  সভায় ২০২১ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাস্তবায়ন অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Tags: প্রাথমিক বিদ্যালয়প্রাথমিক শিক্ষাপ্রাথমিকের বই
Previous Post

রিট খারিজ: দুদকের মুখোমুখি হতে হবে ডিএজি রূপাকে

Next Post

৮ম বারের মতো শ্রেষ্ঠ প্রযোজক ফরিদুর রেজা সাগর

Next Post
চ্যানেল আই অনলাইন এর ছবি, বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ম বারের মতো শ্রেষ্ঠ প্রযোজক ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও সচেতনতা বৃদ্ধির জন্য নারী মুখোশ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT