চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিকের শিক্ষার্থীদের প্রযুক্তি প্রজন্ম হিসেবে গড়তে চান জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 07, ডিসেম্বর 2017
in তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A

গ্রামের শিশুরা ট্যাব-কম্পিউটার চালাবে, টাইপ করতে জানবে তারা, শিক্ষকের দেয়া বাড়ির কাজ বা হোমওয়ার্ক তারা পাঠিয়ে দেবে অনলাইনে। আগামী কয়েক বছরের মধ্যে প্রাথমিক শিক্ষাস্তরে প্রযুক্তির এমন ব্যবহার বাস্তবায়ন করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তথ্যপ্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ সামনের সারিতে রাখতে চান জয়। এজন্য প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তি প্রজন্ম গড়ায় জোর দিচ্ছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড আসরের দ্বিতীয় দিনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা।

আসরের দ্বিতীয় দিনে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন বা চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনার শুরুতেই এই নববিপ্লব নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন জয়। বলেন, ‘মানব ইতিহাসে তিনটি বিপ্লব আমরা পাড় করেছি। এখন চতুর্থ বিপ্লবের সময়। আমার কাছে এই বিপ্লব নলেজের বিপ্লব, জ্ঞানের বিপ্লব। বাংলাদেশ সবেমাত্র এই বিপ্লবের পথে হাঁটতে শুরু করেছে।’

প্রযুক্তির উৎকর্ষতায় চলমান চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশকে নেতৃত্বের আসনে বসাতে সরকার প্রযুক্তি প্রজন্ম গড়ছে। এজন্য প্রাথমিক শিক্ষাস্তরে শিশুদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রযুক্তিবিদ মুস্তাফা জব্বারের এক প্রশ্নের জবাবে জয় বলেন, ‘শিক্ষার প্রাধমিক স্তরে তথ্য-প্রযুক্তি অন্তর্ভূক্ত করা হবে। তবে এটা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের আইসিটি শিক্ষার মতো হবে না। প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো হবে। তাদেরকে ট্যাব, ল্যাপটপ, কম্পিউটার চালনা, টাইপ করা শেখানো হবে। তারা যেনো শিক্ষকের দেয়া হোমওয়ার্ক অনলাইনে পাঠাতে পারে সেরকম সুবিধার কথা ভাবা হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যেই প্রাথমিকে প্রযুক্তি শিক্ষা বাস্তবায়ন করতে চায় সরকার।’

তবে এক্ষেত্রে সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশে শিক্ষক সংকট আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। অনেক শিক্ষক গ্রামে যেতে চান না। তাই গ্রামের শিশুদের প্রযুক্তি শেখাতে প্রয়োজনে শিক্ষকদের বাড়তি প্রণোদনা দিয়ে গ্রামের স্কুলগুলোতে পাঠানোর পদক্ষেপ নেয়ারও পরিকল্পনা রয়েছে।’

সেশনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন অগ্রগতির তথ্যচিত্র তুলে ধরেন। আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কঙ্গোর প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ডায়োডোনি কালোম্বো কোলি বাডিবাং, কম্বোডিয়ার ডাক ও যোগাযোগ প্রতিমন্ত্রী কান চানমেটা, ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী দিনা নাথ ডঙ্গায়েল, মালদ্বীপের সশস্ত্র ও জাতীয় নিরাপত্তা উপমন্ত্রী থরিক আলী লুথুফি, ফিলিপাইনের আইসিটি অধিদপ্তরের পরিচালক নেস্টর এস বোঙ্গাটা প্রমুখ।

Tags: জয়ডিজিটাল ওয়ার্ল্ডপ্রাথমিক শিক্ষাসজীব ওয়াজেদ জয়
Previous Post

জেরুজালেমকে ট্রাম্পের স্বীকৃতি: মুসলিম বিশ্বে তীব্র নিন্দা

Next Post

রাবি: পরীক্ষায় থাকতে পারবেন না সেই দুই শিক্ষক

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি: পরীক্ষায় থাকতে পারবেন না সেই দুই শিক্ষক

ছাত্রনেতা মোমিন হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT