চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণবায়ু অক্সিজেনের জন্য প্রয়োজন আগাম পরিকল্পনা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:08 অপরাহ্ন 27, এপ্রিল 2021
in সম্পাদকীয়
A A
অক্সিজেন সিলিন্ডার প্রস্তুতকারক ব্যক্তি, স্বাস্থ্যসেবা জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ভয়াবহ অক্সিজেন সঙ্কটের পর বাংলাদেশে তার চাহিদা, উৎপাদন, সরবরাহ, মজুদ ইত্যাদি বিষয়গুলো নতুন করে আলোচনার পাশাপাশি দুশ্চিন্তারও জন্ম দিয়েছে। অক্সিজেন নিয়ে গত দুইদিন দেশের বেশিরভাগ গণমাধ্যম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে করোনাভাইরাসের ক্রমাগত বৃদ্ধিতে অক্সিজেন সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে।

এমন শঙ্কার বড় কারণ ভারত থেকে আমদানি করা অক্সিজেন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। আমরা জানি, নিজ দেশে সঙ্কট তৈরি হওয়ার পর বাংলাদেশসহ অন্য দেশগুলোতে অক্সিজেন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত।

দেশের গণমাধ্যমগুলো অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সরকারের একাধিক সূত্রের উল্লেখ করে বলছে, ভারত রপ্তানি বন্ধের কারণে দৈনিক চাহিদার একটা অংশ পূরণ করা কঠিন হয়ে পড়তে পারে। কেননা দেশের হাসপাতালে স্বাভাবিক সময়ে দৈনিক ১০০ থেকে ১২০ টনের মতো মেডিকেল গ্রেড অক্সিজেন দরকার হয়। যা দেশেরই উৎপাদিত হয়। কিন্তু সম্প্রতি করোনা রোগী বেড়ে যাওয়ায় ভারত থেকে বাড়তি অক্সিজেন আমদানি করতে হচ্ছিল।

এমন পরিস্থিতিতে জনগণকে সাহস দিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অক্সিজেন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে স্বাভাবিক অবস্থার চেয়ে রোগী বেড়ে গেলে সঙ্কট হবে। সে জন্য যাতে রোগী না বাড়ে সে ব্যবস্থার করতে হবে।

তার দাবি, বেসরকারি খাতে তরল অক্সিজেনের উৎপাদন প্রায় ১৫০ টন। আর গ্যাস মাস্ক অক্সিজেন ২৫০ থেকে ৩০০ টন। আর চাহিদা ১২৫ থেকে ১৫০ টন। তাই অতিরিক্ত চাপ না হলে অক্সিজেনের সমস্যা হবে না।

মোট কথা রোগী না বাড়লে অক্সিজেনের সঙ্কট হবে না। কিন্তু রোগী যে বাড়বে না সেই নিশ্চয়তা আমাদের কেউ কি দিতে পারে? যদি বেড়েই যায় তাহলে কি হবে? আর বাড়লেও ঠিক কতটা বাড়তে পারে? সেই পরিস্থিতি মোকাবিলায় আমরা কি তৈরি?

তাই আমরা বলতে চাই, শুধু কথার কথা বললে হবে না- অক্সিজেন নিয়ে পুরো পরিকল্পনা থাকতে হবে। কারণ ভারতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, সঙ্কট শুধু অক্সিজেনের জন্যই হয় না; সিলিন্ডার, ঠিক সময়ে সরবরাহ, পরিবহনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তার সঙ্গে জড়িয়ে আছে।

আমরা মনে করি, সামনের দিনগুলোতে অক্সিজেনের সঙ্কট হবে- সেটা ধরে নিয়ে এখনই আগাম সুষ্ঠু পরিকল্পনা জরুরি। প্রাণ বাঁচাতে এই প্রাণবায়ুর সরবরাহ নিশ্চিতের কোনো বিকল্প নেই।

Tags: অক্সিজেনকরোনাকরোনাভাইরাসবাংলাদেশভারত
Previous Post

চীন বাংলাদেশকে করোনা মোকাবেলায় সার্বিক সহযোগিতা করতে আগ্রহী

Next Post

করোনাভাইরাস: সুস্থতা বেড়ে মৃত্যু কমেছে

Next Post
চ্যানেল আই অনলাইন: সুস্থতা ও মৃত্যু কমে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সুস্থতা বেড়ে মৃত্যু কমেছে

খালেদা জিয়া হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT