চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রাইজ ফর প্রেস ফ্রিডম’ এর জন্য মনোনীত মাহফুজ আনাম

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:41 অপরাহ্ন 26, অক্টোবর 2016
in বাংলাদেশ
A A

প্রাইজ ফর প্রেস ফ্রিডম ২০১৬ এর জন্য মনোনীত হয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স মঙ্গলবার এই পুরস্কারের জন্য ২২ জন মনোনীতর নাম প্রকাশ করে। মনোনীত এই ২২ জনের একজন সাংবাদিক মাহফুজ আনাম।

মনোনীত ২২ জনের মধ্যে থেকে তিনজনের হাতে তুলে দেওয়া হবে সাংবাদিকতার জন্য বিশেষ এই পুরস্কার। তাদের একজন সাংবাদিক, একটি গণমাধ্যম এবং একজন সিটিজেন জার্নালিস্ট। আগামী ৮ নভেম্বর ফ্রান্সের স্ট্রাসবার্গে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

বিগত ২৫ বছর যাবত এই পুরস্কারটি প্রদান করে আসছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। জীবনের ঝুঁকি নিয়ে ২০১৬ সালেও অনেক সাংবাদিক খবর প্রচারের কাজটি করে গেছে।

এই বছরে ১৯টি দেশ থেকে মনোনীতদের অনেকেই খবর প্রচারের ক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণ না করে জেলেও থেকেছেন। আবার কেউ কেউ হুমকি ও শারিরীক নির্যাতনেরও শিকার হয়েছেন।

মাহফুজ আনাম সেই মনোনীত নয় ব্যক্তির একজন, যিনি সংবাদ প্রকাশের জন্য নিজেও ঝুঁকি নিয়েছেন প্রবলভাবে। বাকি আটজনের মতো তিনিও বিচারিক হয়রানি, প্রকাশ্যে নাকাল এবং পেশাগত হয়রানির শিকার হয়েছেন। সাউথ সুদানের দি জুবা মনিটরের সম্পাদক আলফ্রেড তাবান, ফ্রান্সের অনুসন্ধানী প্রতিবেদক এডওয়ার্ড পেরিনও এমন সব সমস্যার মুখোমুখি হয়েছেন।

রিপোর্টার্স উইথআউট বর্ডাসের বার্ষিক এই পুরস্কার এখন বিশ্বব্যাপি মনোযোগ আকর্ষণ করছে। কারণ মৌলিক স্বাধীনতা উপভোগ করতে হলে সংবাদের স্বাধীনতা ছাড়া উপায় নেই। এই অ্যাওয়ার্ডের মূল্যমান ২,৫০০ ইউরো।

Tags: মাহফুজ আনাম
Previous Post

‘বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নতিতে অন্যদের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কা নেই’

Next Post

কল্যাণপুরে তরুণ দম্পতির পরিকল্পিত সবুজ ছাদ

Next Post

কল্যাণপুরে তরুণ দম্পতির পরিকল্পিত সবুজ ছাদ

সবাই হিরো হতে চাইলেও খল-অভিনেতা হতে চান সনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT