চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচেও সামনে আবার সেই যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 27, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রস্তুতি ম্যাচে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর একই প্রতিপক্ষের সামনে আবারও বাংলাদেশ। এবার বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দল। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। এ মাঠেই টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২ জুন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কানাডা।

বিশ্বকাপের জন্যই মূলত তৈরি করা হয়েছে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। ৭ জুন বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে এখানে। প্রস্তুতি ম্যাচে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপারটি যথেষ্ট গুরুত্ব বহন করছে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে হিউস্টনের প্রেইরি ভিউতে যথেষ্ট অনুশীলন করেনি বাংলাদেশ। যে কারণে মন্থর উইকেটে মানিয়ে নিতে সমস্যা হয়েছে, এমন অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের আক্ষেপ সঙ্গী করে বিশ্বকাপ অভিযান শুরু করতে হবে বাংলাদেশকে। শেষ ম্যাচে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং আর ১০ উইকেটের বিশাল জয়ে নতুনভাবে শুরুর বার্তা পাওয়া গেছে।

এখন বিশ্বকাপের মাঠে প্রস্তুতিটা ভালো করার দিকে চোখ বাংলাদেশের। হিউস্টন ছেড়ে দল এখন ডালাসে। সোমবার মিডিয়া ডে সম্পন্ন হয়েছে। দলীয় ফটোশুটের ছবি প্রকাশ করে করা হয়েছে, বিশ্বকাপের জার্সিও উন্মোচন করা হয়েছে।

বিসিবি অফিসিয়াল ফেসবুক পেজে স্কোয়াডের খেলোয়াড়দের জার্সি পরা গ্রুপ ছবি প্রকাশ করেছে। গাড় সবুজ রঙের সঙ্গে কাঁধের অংশে বেড়েছে লালের ডোরাকাটা ছাপ। জার্সির কলার ছোট করে স্টাইলিশ রূপ দেয়া হয়েছে।

জার্সি গায়ে বিশ্বকাপের অফিসিয়াল মিডিয়া ‍শুটে অংশ নেন স্কোয়াডের ১৫ ক্রিকেটার। আইসিসি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে টাইগারদের মিডিয়া ডে অ্যাক্টিভিটি তুলে ধরেছে। সেখানে দেখা যায়, সাকিব-তাসকিন-শরিফুল-সৌম্য-মেহেদীরা বেশ খোশমেজাজে আছেন।

বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে, ১ জুন। নিউইয়র্কে যে মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সে মাঠে ১০ জুন প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের শেষের দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট ভিনসেন্টে ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৬ জুন নেপালের বিপক্ষে খেলবে টিম টাইগার্স।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডালাসবাংলাদেশ২৪বাংলাদেশের প্রস্তুতি ম্যাচযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবে দেড় কোটি গ্রাহক বিদ্যুৎহীন

Next Post

ঘূর্ণিঝড়ের কারণে ১৯ উপজেলায় ভোট স্থগিত

Next Post
বাংলাদেশের নির্বাচন লোগো, যেখানে একটি লাল বক্সে নৌকা চিহ্ন রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ের কারণে ১৯ উপজেলায় ভোট স্থগিত

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সাথে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT