চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতিতে তামিমের ফিফটি, বাংলাদেশের বড় সংগ্রহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 14, জুলাই 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার তামিম ব্যাটিং করছেন, প্রস্তুতিতে ফিফটি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনিংয়ে দুর্দান্ত জুটি। পরে দ্রুত তিন উইকেট হারিয়ে ধীরগতির ব্যাটিং। শেষে আবার চার-ছক্কায় রান বাড়ানোর তাড়া। ওয়ানডে সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং পারফরম্যান্স ভালো হয়েছে বাংলাদেশের।

৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তামিম ইকবালের দল তুলেছে ২৯৬ রান। টাইগার অধিনায়ক খেলেছেন ৬২ বলে ৬৬ রানের ইনিংস।

চোটের জন্য টেস্ট খেলতে পারেননি তামিম। হাঁটুর চোট পুরোপুরি সেরে না উঠলেও ওয়ানডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জিম্বাবুয়ের কন্ডিশনে তামিম নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন দারুণভাবে। হারারের ২২ গজে ছিলেন সাবলীল। মেরেছেন ১১টি চার ও একটি ছক্কা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে তরুণ ওপেনার নাঈম শেখকে নিয়ে তামিম জুটি গড়েন ৮৭ রানের। ১৭তম ওভারের শেষ বলে নাঈম আউট হলে ভাঙে জুটিটি।

বাংলাদেশের রান যখন ১১০, সাজঘরে ফেরেন তামিম। চারে নেমে লিটন দাস ২ রান করে আউট হন। ১১৮ রানে ৩ উইকেট হারালে চাপে পড়ে বাংলাদেশ।

সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন ৭২ রানের জুটি গড়েন চতুর্থ উইকেটে। ১৯০ রানের মাথায় সাকিব ফিরলে ভাঙে জুটি। আউট হওয়ার আগে সাকিবের ব্যাট থেকে আসে ৬০ বলে ৩৭ রান।

মিঠুন ৪২ বলে ৩৯ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলে স্বেচ্ছা অবসরে যান। আফিফ হোসেন ধ্রুব ২৩ বলে ২৮ ও নুরুল হাসান সোহান ১২ বলে ১৮ রান করে আউট হন।

শেষ ১১ ওভারে বাংলাদেশ ইনিংসে যোগ হয় ১০৬ রান। জিম্বাবুয়ে দলের আরব আমিরাত বংশোদ্ভূত ক্রিকেটার ফারাজ আকরাম, তানাকা সিভাঞ্জা ও ওয়েসলে মাদভেরে দুটি করে উইকেট নেন।

পারিবারিক কারণে দেশের পথে রওনা হওয়ায় প্রস্তুতি ম্যাচে ছিলেন না মুশফিকুর রহিম। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে সিরিজের বাকি দুই ম্যাচ ১৬ ও ১৮ জুলাই।

Tags: তামিমবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
Previous Post

করোনা ঠেকাতে শতভাগ মাস্ক পরিধানের কোন বিকল্প নেই: কাদের

Next Post

চুক্তিমূল্যের চেয়ে কম দামে চীন থেকে কেনা হচ্ছে দেড় কোটি টিকা : অর্থমন্ত্রী

Next Post
চীন থেকে কেনা করোনাভাইরাসের টিকা ভ্যাকসিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তিমূল্যের চেয়ে কম দামে চীন থেকে কেনা হচ্ছে দেড় কোটি টিকা : অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য ব্লগের জন্য নারী লেখকের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার কমে ২৯.১৪, মৃত্যু ২১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT