চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তাবিত বাজেটের ফলে উচ্চ প্রবৃদ্ধির পথে যাত্রা: অর্থ সচিব

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
8:08 পূর্বাহ্ন 12, জুন 2015
in অর্থনীতি
A A

প্রস্তাবিত বাজেটের ফলে উচ্চ প্রবৃদ্ধির পথে যাত্রা আরো বেগবান হবে বলে আশা অর্থ মন্ত্রণালয়ের। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব মাহাবুব আহমেদ মনে করছেন রপ্তানি ও প্রবাসী আয়কে চাঙ্গা করা, একই সাথে শেয়ার বাজারে প্রণোদনা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজেটে ঘোষিত সুবিধা পুরো অর্থনীতিতে প্রাণ সঞ্চার করবে।

২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। সমৃদ্ধির সোপানে বাংলাদেশ,উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা, এই শিরোনামে বাজেট বক্তৃতায় দেশীয় শিল্পকে সুরক্ষা দেয়ার একটা চেষ্টা করেছেন তিনি। নতুন বিনিয়োগ আসার গতি বাড়বে সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী।

আন্তর্জাতিক বাজারে কম দামে জ্বালানী তেল, কৃষিতে ধারাবাহিক ভালো উৎপাদন, রপ্তানি ও রেমিট্যান্সে চাঙ্গাভাব আশার খোরাক জুগিয়েছে। এমন অনুমানের ওপর ভর করে অর্থ বিভাগ ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণের সাহস জুগিয়েছে অর্থমন্ত্রীকে। ৬ শতাংশ প্রবৃদ্ধির বৃত্ত ভেঙ্গে ২০১৮ সালের মধ্যে চরম দারিদ্র্যকে বিদায়, মধ্য আয়ের কাতারে ওঠা, ২০১৯ সালে প্রবৃদ্ধিকে ৮ শতাংশে নেয়ার কথাও বলেন অর্থমন্ত্রী।

আসলে কি সম্ভব?এ বিষয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহাবুব আহমেদ বলেন, আমরা কিছু কিছু জায়গায় বিনিয়োগ সুযোগের চিন্তা ভাবনা করছি। এবং ওই বিনিয়োগের লাভ দেশে নিয়ে আসা সম্ভব কিনা তাও দেখছি। বর্হিবিশ্ব থেকে যে আয়টা আসবে সেটার একটা অংশ জিডিবি’র প্রবৃদ্ধিতে সংযুক্ত হবে। আর একটা অংশ সরাসরি জিএনআই অথ্যাৎ ক্রস ন্যাশনাল ইনকাম বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করবে। মানুষের মাথাপিছুর আয় বাড়লে সেই আয় মানুষরা বাজারে খরচ করতে পারবে এবং তাদের অভ্যন্তরীন চাহিদা বৃদ্ধি পাবে।

অর্থসচিব মনে করছেন, অর্থনৈতিক অঞ্চল গঠন এবং বড় বিনিয়োগকারী দেশের জন্য আলাদা আলাদা শিল্পাঞ্চল করার ফলে কর্মসংস্থান এবং আয়ে বড় প্রভাব পড়বে সরকারের এই মেয়াদেই। অনেকে বলছেন দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। সে কথাটা কিন্তু পুরোপুরি সঠিক না। এবছর বেসরকারি বিনিয়োগ ২২ শতাংশ ছিলো। গত বছরের চেয়ে  জিডিপি থেকে এ বছর জিডিপি বেড়েছে।

বাজেট তৈরীর কাজটি সব মন্ত্রণালয় ও বিভাগের যৌথ প্রচেষ্টার ফসল হলেও শেষ পর্যন্ত অংকের হিসাব মেলান অর্থসচিব।

কাজেই নিছক অনুমানের ভিত্তিতে জাতিকে ৩ লাখ কোটি টাকার ব্যয় পরিকল্পনা দেয়া হয়েছে এমন না ভাবার অনুরোধ জানিয়েছেন তিনি। তার মতে আরো বেশি আয় করে বড় ব্যয় করার সক্ষমতা আছে বাংলাদেশের।

Previous Post

গণতন্ত্র বকেয়া রেখে দেশে উন্নয়ন সম্ভব নয়: মঈন খান

Next Post

চীনের সঙ্গে সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে: স্পিকার

Next Post

চীনের সঙ্গে সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে: স্পিকার

ভারতের যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা : সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT