চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নফাঁসের লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ, ৫ কিশোর আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:49 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
পাঁচ কিশোরকে আটক করে পুলিশ, প্রশ্নফাঁসের লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ এবং রেজাল্ট পরিবর্তনের প্রলোভন দেখিয়ে সোশ্যাল মিডিয়ার ভুয়া আইডির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ কিশোরকে আটক করেছে র‌্যাব।

আটক কিশোরদের কাছ থেকে পাঁচটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার পর্যন্ত টানা অভিযান চালিয়ে নরসিংদীর বেলাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের আদমজী র‌্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিয়ে এসব তথ্য জানান র‌্যাব ১১ উপ-অধিনায়ক স্কোর্ডন লিডার রেজাউল হক।

তিনি বলেন: প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোররা তাদের অপরাধ স্বীকার করেছে। অপরাধীরা ফেসবুকে ভিপি খান, প্রিন্স খান, আকতার খান, প্রিন্স নিলয়, মায়াবি পলক, রোহান চৌধুরি নামে ভুয়া আইডি খুলে প্রশ্ন প্রদানের বিজ্ঞাপন দিয়ে পোষ্ট দেয়। তাদের এই পোষ্ট দেখে অনেক শিক্ষার্থী ম্যাসেঞ্জার গ্রুপে তাদের সঙ্গে যোগাযোগ করে। পরে শিক্ষার্থীদের কাছ থেকে নানা কৌশলে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে যোগাযোগ বন্ধ করে দেয়।

জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আগে তারা নিজেরা পরীক্ষায় ভালো ফলাফল করার আশায় ফাঁস হওয়া প্রশ্নপত্র প্রাপ্তির চেষ্টায় লিপ্ত হয়। কিন্তু তারা অর্থপ্রতারণার শিকার হয়। এজন্য এ বছর তারা টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে একই ভাবে অন্য শিক্ষার্থীদের সাথে প্রতারণা শুরু করে।

র‌্যাব ১১’র সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান জানান: ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারীদের একটি সেন্ট্রাল চক্র রয়েছে। সারাদেশে এই চক্রের প্রায় দুই শতাধিক সদস্য রয়েছে। তাদের প্রত্যেকের আইডি লক করা রয়েছে। এই চক্রটিকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর চেষ্টা অব্যাহত রেখেছে র‌্যাব।

তিনি বলেন: আটকরা স্বীকার করেছে যে, গত এক মাসে তারা প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। যেসব শিক্ষার্থীরা প্রশ্নপত্র পাওয়ার জন্য এই ফাঁদে পা বাড়িয়েছে তা বেশিরভাগ শিক্ষার্থীদের অভিভাবকরাই জানেন না।

এজন্য তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের সন্তানের পড়াশোনার প্রতি আরো সচেতন হতে বা নজরদারি বাড়ানোর আহবান জানান।

Tags: এসএসসিপ্রশ্নপত্র
Previous Post

সংসদে সমালোচনার জবাব সচিবালয়ে দিলেন অর্থমন্ত্রী

Next Post

‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর জন্য আর কত অপেক্ষা?

Next Post
চ্যাপ্টার ২ সিনেমার দৃশ্য, প্রধান চরিত্রের নেতৃত্বে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর জন্য আর কত অপেক্ষা?

পানির ট্যাপে জল প্রবাহিত হচ্ছে, পানির ট্যাপের পাশে বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পানির ট্যাপে মদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT