চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশাসন ক্যাডার নিয়ে ফেসবুক পোস্টে শাস্তির মুখে মৎস্য কর্মকর্তা

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
7:41 অপরাহ্ন 14, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
ফেসবুক পোস্টে শাস্তির মুখে মৎস্য কর্মকর্তা, প্রশাসন ক্যাডার বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তাসহ সচিব ও অন্যান্য পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সরকারি বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে পোস্ট দেওয়ায় বিসিএস মৎস্য ক্যাডার কর্মকর্তা বেগম ফারহানা জাহানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ওই কর্মকর্তার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে।

১২ অক্টোবর বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হাফসা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিন কার্যদিবসের মধ্যে অভিযুক্ত কর্মকর্তা বেগম ফারহানা জাহানের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানানোর জন্য মহাপরিচালক, মৎস্য অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার টাঙ্গাইলের উপজেলা মৎস্য কর্মকর্তা বেগম ফারহানা জাহান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিসিএস প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ের কর্মকর্তাসহ সচিবদের নিয়ে একটি স্ট্যাটাস দেন।

প্রশাসন ক্যাডার নিয়ে ফেসবুক পোস্টে শাস্তির মুখে মৎস্য কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ প্রশাসন ক্যাডার কর্মকর্তা ও সচিবরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন তার সমালোচনা করেন তিনি যা সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা-২০১৬ অনুযায়ী পরিহারযোগ্য এবং সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপীল বিধিমালা ১৯৮৫-এর ৩(বি) ধারা অনুযায়ী অসাদাচারণের শামিল বলে মন্ত্রণালয় মনে করছে।

তার স্ট্যাটাসটি জনমনে অসন্তোষ ও অপ্রীতিকর মনোভাব সৃষ্টির জন্য দায়ী বলেও মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

স্ট্যাটাসটি দেয়ার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার মুখে পড়েন তিনি।

তার বক্তব্যকে সংবিধানপরিপন্থী উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করায় শুক্রবার আরও একটি স্ট্যাটাস দেন তিনি যেখানে সরকারি কর্মচারি শৃঙ্খলা ও আপীল বিধিমালা ১৯৮৫-এর ৩(বি) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে ফারহানা জাহান বলেন, কোন নির্দেশনাবলী সংবিধানের ওপর শ্রেষ্ঠত্ব দাবী করতে পারে না এবং আমার ব্যক্তিগত অনুভূতি প্রকাশে বাধা প্রদান সংবিধানের সাথে সাংঘর্ষিক।

Tags: ইউএনওএসিল্যান্ডবিসিএস প্রশাসন ক্যাডারসচিব
Previous Post

ছুটি চেয়ে প্রধান বিচারপতি চিঠি লিখেননি: মওদুদ

Next Post

লিভারপুল-ম্যানইউ’র কেউ জেতেনি

Next Post
ফুটবল খেলোয়াড়রা গোলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুল-ম্যানইউ’র কেউ জেতেনি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নিয়ে নিরাপত্তা শংকাতেও বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT