চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রযোজকের টাকায় ছিনিমিনি খেলার বদভ্যাস আমার নাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 27, নভেম্বর 2017
in বিনোদন
A A
অন্তর জ্বালা’র বিরুদ্ধে নকলের অভিযোগ

বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘অন্তর জ্বালা’। আসছে ১৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। রবিবার সন্ধ্যায় ইউটিউবে মুক্তি পেল ছবির টাইটেল সং। আর এই গান মুক্তির পরেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে সমালোচনা। কারণ, ছবির প্রথম গানটির বিরুদ্ধে উঠেছে ভারতীয় দক্ষিণের একটি ছবির নকলের অভিযোগ। আর এই অভিযোগকে অস্বীকারও করছেন না নির্মাতা মালেক আফসারি।

তামিল ছবি ‘ভেইল’ মুক্তি পায় ২০০৬ সালে। আর এই ছবির জনপ্রিয় একটি গান ‘উরুহুদে মারুহুদে’। আর এই গানটির হুবুহু মিল পাওয়া গেছে সদ্য ইউটিউবে মুক্তি পাওয়া ‘অন্তর জ্বালা’ ছবির টাইটেল সংয়ের সঙ্গে। গানের সুর শুধু নয়, দৃশ্যায়নেও পাওয়া গেছে হুবুহু মিল। আর এমন ঘটনায় সোশাল সাইটে বেশ সমালোচিত ‘অন্তর জ্বালা’র নির্মাতা মালেক আফসারি। তবে নিজে এসব নিয়ে ভাবছেন না মোটেও। বরং আত্মপক্ষ সমর্থন করে ভারতীয় ছবি থেকে নকলের পক্ষে সাফাই গাইলেন তিনি।

ভারতের দক্ষিণী সিনেমার পক্ষে নির্মাতা মালেক আফসারি বলেন, কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি গত ৮/১০ বছর যাবৎ সাউথের ( তামিল ছবি) ছবিকে ফলো করছে। বলা যায়(ডুবে যাওয়া থেকে বেঁচেছে) আর আমি ফলো করছি গত ৩০ বছর যাবৎ। বলা যায় সাউথ আমার আসল স্কুল। আমাদের দর্শক ঘরে বসে জলসা মুভিজ/Zee বাংলা সিনেমায় যে সব মুভি দেখেন সব সাউথের বাংলা কপি।

নিজে কখনো মৌলিক সিনেমা বানান না দাবী করে মালেক আফসারি আরো বলেন, সিনেমা একটি ইন্ডাস্ট্রি। চালু প্রডাক্ট মার্কেটে দিতে হয়। যেমন যৌথ প্রযোজনার ছবিগুলো (লোহাই তো লোহা কাটে)। সাউথের ছবিকে ফলো করে বোম্বের স্টার’রা এবং কলকাতা ও বাংলাদশের স্টার’রা টিকে গেছে এই সাউথের ছবির ওপর।

এখন তো হলিউড ছবিগুলোও সাউথ ছবি ফলো করছে। আমার অনেক স্ট্যাটাসে এবং টি ভি চ্যানেলে বলেছি আমি মৌলিক ছবি বানাই না। প্রযোজকের টাকা দিয়ে ছিনিমিনি খেলার বদভ্যাস আমার নাই। আমি বুদ্ধিজীবী নই। আমি শুধু একজন পেশাদারি পরিচালক।

সমালোচকদের কথার চেয়ে একটি সিনেমা হিট হওয়াইকেই গুরুত্বপূর্ণ মনে করেন মালেক আফসারি, এমন বিশ্বাস থেকে তিনি বললেন, কারো দুই কলম ভালো লেখার আশায় আমি ছবি বানাই না। আমি কৃষ্টি কালচার বুঝি না। শুধু বুঝি ছবি হিট তো সব হিট। ছবির সাথে জড়িত সবাই হিট। রুটি রুজি হিট।

ডিসেম্বরের ১৫ তারিখে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘অন্তর জ্বালা’ নানা কারণেই বছর শেষে আলোচনার শীর্ষে। এরইমধ্যে ছবির প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা থেকে ছবির কলাকুশলীরাও। পিরোজপুরে ঘটে যাওয়া এক ঘটনার উপর ভিত্তি করেই মূলত নির্মাণ করা হয়েছে ছবিটি। এতে নায়ক মান্নার এক পাগল ভক্তের চরিত্রে অভিনয় করেন জায়েদ খান। ছবিতে জায়েদ ও পরী ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।

Tags: অন্তর জ্বালামালেক আফসারি
Previous Post

লা লিগার শীতঘুম ভাঙবে কবে?

Next Post

কাঠমান্ডুতে তিশা-ফারুকী

Next Post
চ্যানেল আই অনলাইন- কাঠমান্ডুতে ফারুকী তিশা

কাঠমান্ডুতে তিশা-ফারুকী

বাংলাদেশি ক্রিকেটার ডেথ ওভারে বোলিং করছেন, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিন্তার নাম ডেথ ওভারের বোলিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT