চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তি দিয়েই প্রশ্নফাঁস রোধ করার প্রস্তাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2018
in তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A
প্রশ্নফাঁস রোধ

প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে যেভাবে প্রশ্নফাঁস সমস্যা তৈরি হয়েছে, সেই প্রযুক্তির ব্যবহার করেই এটি রোধ করা সম্ভব বলে মনে করা হচ্ছে। নতুন প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব।

প্রশ্নপত্র ফাঁস সমস্যা ও তার প্রযুক্তিগত সমাধান নিয়ে বুধবার বেসিস মিলনায়তনে গোলটেবিল বৈঠক আয়োজন করে যৌথভাবে ৪টি সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম, জাগো ফাউন্ডেশন, পরিবর্তন চাই এবং ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি। সেই বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন বন্ডস্টেইন লিমিটেড-এর প্রধান শাহরুখ ইসলাম। মূল বক্তব্যে নতুন প্রযুক্তির (IOT, Encryption, Remote monitoring) যথাযথ ব্যবহার করে প্রশ্নফাঁস মোকাবেলা করার বিভিন্ন সম্ভাব্য সমাধান প্রস্তাব করা হয়, যা ইতোমধ্যেই দেশে এবং বিদেশে পরীক্ষামূলক পদ্ধতিতে সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

আলোচনায় বক্তারা বলেন, এসএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস এখন এক মহামারী আকার ধারণ করেছে। এখনই যদি একে মোকাবিলা করা না যায় তাহলে একটি প্রজন্মের সম্ভবনাকে হত্যা করা হবে। প্রযুক্তির ব্যবহারের সাথে সাথে অপরাধীদের সনাক্তকরণ, আইনের কঠোর প্রয়োগ ও শাস্তি, দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিতকরণ করেই এই বিপর্যয় সামাল দিতে হবে বলে বক্তারা জোর দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিজবস-এর প্রতিষ্ঠাতা ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (BIJF) এর সহ-সভাপতি নাজনিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এই টি সোসাইটি-র প্রতিষ্ঠাতা সভাপতি আল ইমরান, পরিবর্তন চাই-এর অন্যতম প্রতিষ্ঠাতা ফিদা হক , বেসিস-এর সিনিয়র সহ-সভাপতি ও Champs21 এর প্রতিষ্ঠাতা রাসেল টি আহমেদ, বিসনেস অটোমেশনের এমডি জাহিদুল হাসান, ন্যাসেনিয়া-র ব্যবস্থাপনা পরিচালক শায়ের আহমেদ, প্রেনার ল্যাব-এর প্রতিষ্ঠাতা আরিফ নিজামী, জাগো ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ।

অনুষ্ঠানে পাওয়া প্রস্তাবনাগুলো শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পেশ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

Tags: প্রশ্নফাঁসপ্রশ্নফাঁস রোধ
Previous Post

হৃদয় থেকে রিয়ালের নাম ‘মুছে’ ফেলেছেন ডি মারিয়া

Next Post

সেরা পাঠক হওয়ার সুযোগ বুধবার রাত ১২টা পর্যন্ত

Next Post

সেরা পাঠক হওয়ার সুযোগ বুধবার রাত ১২টা পর্যন্ত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় পার্লামেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT