চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযুক্তিতে শিশুদের আসক্তির ভয়াবহ রূপ (ভিডিওসহ)

সাবিত খান by সাবিত খান
12:35 পূর্বাহ্ন 12, জুলাই 2015
in তথ্যপ্রযুক্তি
A A

বর্তমান প্রজন্মের শিশু কিশোরদের তথ্য প্রযুক্তির প্রতি তীব্র আসক্তির বিষয়টি উপস্থাপন করে একটি বিজ্ঞাপন তৈরি করেছে মার্কিন খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেচার ভেলি। নতুন আসক্তির এই তথ্যটি বিজ্ঞাপনে এমন প্রকটভাবেই উপস্থাপন করা হয়েছে যে পরিস্থিতির ভয়াবহতা যে কাউক আতঙ্কিত করবে।

গ্রানোলা বার কোম্পানির জন্য তৈরি করা বিজ্ঞাপনটিতে পরিবারের তিন প্রজন্মের সদস্যদের কাছে একটি প্রশ্ন করা হয়: আপনি যখন শিশু ছিলেন, তখন আনন্দের জন্য আপনি কি করতেন?

বয়স্ক দুই প্রজন্মের লোকেরা তাদের শৈশবের স্মৃতি বলার সময় উল্লেখ করেন ব্লুবেরি কুড়ানো, স্লেজ গাড়িতে ভ্রমণ, মাছ ধরা এবং বেসবল খেলার অভিজ্ঞতার কথা।

কিন্তু যখন কিশোর প্রজন্মের কাউকে এই প্রশ্ন করা হয় তখন ভিডিওটিতে বাজানো একটি অশুভ সুরের সঙ্গিত এই ইঙ্গিত দেয় যে এই শিশুরা ঘাসের মধ্যে ছুটে বেড়ায়নি এবং সুর্যের খরতাপে সিক্ত হয়নি।

শিশুরা জানায় তারা দৈনিক পাঁচ ঘন্টা সময় কাটায় টেক্সট করে, ইমেইল করে, টুইট করে, কম্পিউটার চালনায় অথবা ভিডিও গেম খেলে। আসক্তির ভয়াবহতা প্রকাশ পায় কয়েকজন শিশুর কন্ঠে।

“আমি ভুলে যাই যে বাড়িতে আছি, আমার পিতামাতা আছে, আমার একটি বোন আছে, আমার একটি কুকুর আছে। আমি শুধুই ভিডিও গেমে মনোনিবেশ করি। এই কথাটি বলে একজন বালক। আবার টেবলেট’এর অতিমাত্রায় নির্ভর হয়ে পড়া এক কিশোরিকে বলতে শোনা যায়, “আমার টেবলেট না পেলে আমি হয়তো মরেই যাবো।”

অথচ তাদের অভিভাবকেরা পুরোনো সেই সব মধুর মুহুর্ত হারিয়ে যাওয়ার শোক করে।

প্রকৃতি সবসময়ই শৈশবের একটি অংশ। বিজ্ঞাপনের এই কথা পাঠ করে আহবান জানানো হয় সবার প্রতি, আমাদের দ্বারা এই ধারাটির সমাপ্তি যেনো না হয় চলুন তা আমরা নিশ্চিত করি। শৈশবের নিষ্পাপ প্রকৃতির আসন্ন মৃত্যু রোধ এবং শিশু রোবট তৈরি বন্ধ করার তাগিদ দেয়া হয় ভিডিওটিতে।

Tags: নেচার ভ্যালি
Previous Post

সাবেক এক সেনাসদস্য ও তার স্ত্রীর লাশ উদ্ধার

Next Post

প্রযুক্তিতে শিশুদের আসক্তির ভয়াবহ রূপ (ভিডিওসহ)

Next Post

সৈয়দ আশরাফের বাসায় খন্দকার মোশাররফ

অনন্ত বিজয় হত্যাকাণ্ডের দুইমাস, পরিবার ছাড়া কেউ মনে রাখেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT