চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবৃদ্ধি অব্যহত রাখতে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
4:15 অপরাহ্ন 17, জুন 2016
in অর্থনীতি
A A

উচ্চ প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে বিনিয়োগ বাড়ানোর চেষ্টার সঙ্গে অভ্যন্তরীণ
চাহিদাকে চাঙ্গা রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

অর্থ সচিব মাহাবুব আহমেদ
বলেছেন, প্রবৃদ্ধির জন্য বিনিয়োগের বিকল্প না থাকলেও কাঙ্ক্ষিত হারে
বিনিয়োগ না এলে বিকল্প হলো ভোগকে উজ্জীবিত রাখা।

গত বছরের চেয়ে ৪৬ হাজার
কোটি টাকা বিনিয়োগ বেশি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, ১৪-১৫ অর্থ বছরে বিনিয়োগ হয়েছে ৩ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ১৫-১৬ অর্থ বছরে বিনিয়োগের পরিমাণ ৩ লাখ ৭৬ হাজার কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় ৪২ হাজার কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগ হয়েছে।

এ সময় শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ। কৃষি খাতে ১৪-১৫ সালে প্রবৃদ্ধি ছিলো -৫.৪ শতাংশ, ১৫-১৬ অর্থ বছরে সেটা বেড়ে হয়েছে ১৪ শতাংশ। রপ্তানি খাতে ১৪-১৫ অর্থ বছরে প্রবৃদ্ধি ছিলো ২.৬ শতাংশ, ১৫-১৬ অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে ৯ শতাংশ। আমদানি খাতে ১৪-১৫ অর্থ বছরে প্রবৃদ্ধি ছিলো -১ শতাংশ, ১৫-১৬ অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে ৬.৫ শতাংশ।

অর্থসচিব মনে করছেন; কাঠামো রূপান্তরে বৃহৎ ১০ মেগা প্রকল্প অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বৃদ্ধি করবে। এতে বিনিয়োগ এবং অভ্যন্তরীণ ভোগ দুটোতেই গতি আসবে।

তিনি মনে করেন, জিডিপি’র প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সাধারণ ধারণা হলো বিনিয়োগ বাড়াতে হবে। কিন্তু বিনিয়োগ যদি কাঙ্ক্ষিত মাত্রায় না হয় তাহলে বিকল্প পথও আছে।

মাহাবুব আহমেদের মতে, বর্তমানে যে পরিমাণ বিনিয়োগ আছে তার দক্ষতা বাড়াতে হবে। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। এটা সরকারের নিজস্ব হিসাবের প্রেক্ষিতে করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববাংকও এই কৌশলকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দেশের মধ্যে চাহিদা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে চাঞ্চল্য তৈরী হলে সেটা জিডিপিতে বড় ভূমিকা রাখে। বিনিয়োগ যেভাবে জিডিপিতে অবদান রাখে তার চেয়ে জেএনআই জিডিপিতে বড় ভূমিকা রাখে বলে জানিয়েছেন অর্থসচিব।

জিডিপি বাড়ানোর পাশাপাশি গ্রস ন্যাশনাল ইনকাম (জেএনআই) বাড়ানোর উপরও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

উচ্চাভিলাষী বাজেট, কাজেই বাস্তবায়ন হবে না-এমন তত্ত্বকে না বলে সরকারের এই জ্যেষ্ঠ সচিব বলেন, সাড়ে ১৭ লাখ কোটি টাকার জিডিপি’র তুলনায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার ব্যয় পরিকল্পনা মোটেই বড় নয়। আরো বড় বাজেট করার অবকাশ রয়েছে বাংলাদেশের।

৩ লাখ ৪০ হাজার ৬’শ ৫ কোটি টাকার ব্যয় পরিকল্পনায় গত ৭ বছরের ধারাবাহিকতায় এবারো সরকারের দর্শন প্রবৃদ্ধির ধারা ধরে রাখা আর সুষম বন্টন। প্রবৃদ্ধি বাড়াতে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির কথা বলেছেন।

আগামী ৫ বছরে অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ১০ শতাংশ বাড়ানো গেলে বছরে অতিরিক্ত জিডিপি প্রবৃদ্ধি হবে ১ শতাংশ, এমন আশবাদও তার। বেসরকারী বিনিয়োগে যে ধীরগতি তাও কেটে যাবে বলে মনে করছেন অর্থমন্ত্রী।

Previous Post

টেলিসিনে পুরস্কার পেলেন সাদিয়া আফরীন

Next Post

শিক্ষক হত্যাচেষ্টায় ১০ দিনের রিমান্ডে ফাহিম

Next Post

শিক্ষক হত্যাচেষ্টায় ১০ দিনের রিমান্ডে ফাহিম

শুল্ক ফাঁকি: ৩ ভ্যান এলইডি লাইট আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT