চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীণদের রোজা রাখায় চিকিৎ​সকের পরামর্শ

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
1:17 অপরাহ্ন 14, জুন 2017
in স্বাস্থ্য
A A
প্রবীণদের রোজা রাখায় ডাক্তারী পরামর্শ

প্রবীণদের রোজা রাখায় ডাক্তারী পরামর্শ

রোজা যে শুধু তরুনদের জন্য তা তো নয়। প্রবীণরাও রোজা থাকেন। তবে তাদের কিছু নিয়মের মধ্যে দিয়ে রোজা রাখতে হয়। আর তাদের জন্যই আজকের ডাক্তারী পরামর্শ।

  • যদিও যারা প্রবীণ থাকেন, তাদের রোজা থেকে একটা অভ্যস্ততা তৈরি হয়ে যায়। তারপরও তাদের ক্ষেত্রে যে প্রধান সমস্যা থাকে তা হলো, কোন না কোন অসুখ। যেমন: কিডনি, হার্টের সমস্যা, ডায়াবেটিস ইত্যাদি। তাই তাদের এসব রোগের সাথে মিলিয়ে চলেই রোজাটাকে রাখতে হবে।
  • রোজা রাখার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধের ডোজ ঠিক করে নেবেন তারা। তিন বেলার ঔষধকে ডাক্তাররা কখনো কখনো ডোজ বাড়িয়ে দুই বেলা কিংবা ২৪ ঘন্টার ডোজেও এনে দেন।
  • প্রবীণদের ক্ষেত্রে চোখের সমস্যাও হয় অনেকসময়। দেখা যায় চোখ জ্বালাপোড়া করছে, খচখচ করছে ইত্যাদি। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় পানিশূণ্যতা থেকে। তাই তাদের জন্য অনেক সময় ‘আর্টিফিসিয়াল টিআর’ দেওয়া হয়। এটা হলো চোখের এক ধরণের ড্রপ। যা দিলে চোখে পানির অভাববোধ কম হবে। সুস্থতা অনুভব করা যাবে।
  • প্রবীণদের ক্ষেত্রে দেখা যায় বাতের ব্যথ্যা, হাত পায়ের গিটে গিটে ব্যথা থাকে। তাদের যেন রোজা এবং নামাজ পড়তে কষ্ট না হয়, সেজন্য কিছু ব্যথানাশক স্প্রে ডাক্তার তাদের দিয়ে থাকেন। এ ধরণের স্প্রে, মলম যেহেতু শরীরের বহিরাবরণে ব্যবহার করার জন্য, তাই রোজায় কোনো প্রভাব ফেলবে না এবং সুস্থও থাকা যাবে।
  • প্রবীণদের ক্যালসিয়ামের সমস্যা থাকে খুব বেশি। তারা ক্যালসিয়াম ঔষধ কম খেয়ে বরং দৈনন্দিন খাবারে বেশি মনোযোগ দিবেন। তারা রোজায় দুধ খাবেন প্রতিদিন। এছাড়া অন্যান্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও খাবেন।
  • প্রবীণদের হজমের সমস্যা থাকে খুব বেশি। তাই তারা যদি দেখে তাদের অন্যান্য সমস্যার পাশাপাশি পায়খানার রঙ পরিবর্তন অর্থাৎ খুব কালচে হয়েছে, তবে বুঝতে হবে তাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে। তাহলে তারা রোজা রাখবেন না।
  • কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখবেন। তাদের ক্ষেত্রে  খাবার এবং ঔষধের ডোজটা ঠিক না করে রোজা রাখা মোটেও নিরাপদ নয়।

সর্বোপরি প্রবীণদের যেহেতু শারীরিক সমস্যা বেশি থাকে, ঔষধ খেতে হয় তাই ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া কোন ভাবেই রোজা রাখা ঠিক হবে না।

পরামর্শ দিয়েছেন ডা: নয়নমনি সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

Tags: প্রবীণ
Previous Post

আজ মাগুরছড়া দিবস: ২০ বছরেও মামলা হয়নি, আদায় হয়নি ক্ষতিপূরণ

Next Post

মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম হত্যার দায়ে গ্রেফতার ৫

Next Post

মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম হত্যার দায়ে গ্রেফতার ৫

‘ভারী বর্ষণে চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT