চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিচ্ছে সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 14, আগস্ট 2017
in প্রবাস সংবাদ
A A
প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া থেকে: মালয়েশিয়ায় সম্প্রতি জঙ্গি দমন পদক্ষেপের অংশ হিসেবে সন্দেহজনকভাবে আটক বৈধ-অবৈধ বাংলাদেশি শ্রমিকদের আইনী সহায়তাসহ সব ধরণের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বৈদেশিক কর্ম সংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক ধরপাকড়সহ সবধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায়  তার মন্ত্রনালয় সময়োপযোগী ব্যবস্থা নিচ্ছে। বিষয়টি আমার নলেজে আছে। সমস্যা সমাধানে মন্ত্রনালয়ের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

সৌদি আরব সরকারের নেয়া নতুন পদক্ষেপের ফলে ২০২০ সালের মধ্যে  শ্রমিকসহ নানা পেশার বিপুল সংখ্যক বাংলাদেশিষকে  দেশে ফিরতে হবে এমন উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় তার মন্ত্রনালয় বা সরকারের প্রস্ততি জানতে চাইলে বিস্তারিত তথ্য না দিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়টা নিয়ে কাজ করছি’। ।

এসময় অবসরপ্রাপ্ত  বাংলাদেশি অস্ট্রেলিয়ানরা বাংলাদেশে থেকে অস্ট্রেলিয়া সরকারের দেয়া পেনশন সুবিধা ভোগ করতে পারেন না কেন মন্ত্রীকে এমন প্রশ্ন করা হয় অস্ট্রেলিয়া কমিউনিটির পক্ষ থেকে ।

প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ এর উত্তরে  অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার কাজী ইমতিয়াজ হোসেন বলেন, ‘এধরনের সুবিধা পেতে হলে দুদেশের মধ্যে চুক্তি থাকতে হয় । যেসব দেশের সঙ্গে চুক্তি আছে অস্ট্রেলিয়ান সরকার শুধু সেসব দেশের দ্বৈত নাগরিকদের এমন সুবিধা দিয়ে থাকে। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় অনেক সময় সরকারের নেয়া কল্যাণমুখী সেবার আওতায় তাদের আনা সম্ভব হয় না। সকল প্রবাসীর তথ্য ডাটা বেইজ অন্তর্ভুক্ত করতে পারলে সেবার পরিধি বাড়বে।

মন্ত্রী সবাইকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ডাটা বেইজে অন্তর্ভুক্তি হলে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, দেশে মৃতদেহ পাঠানো ও বিপদগ্রস্ত প্রবাসীদের দেশে ফিরতে সাহায্য করাসহ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজশর্তে ঋণ দেয়া হবে। আর সে কারনে তার মন্ত্রনালয়ের পক্ষ থেকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ কার্যক্রম চালু করা হয়েছে।’

অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এসময় তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Tags: প্রবাসী শ্রমিক
Previous Post

ফুটবলের দেশ ব্রাজিলে বাংলাদেশিদের জন্য নাগরিকত্বসহ দারুণ সুযোগ

Next Post

আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড

বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক চ্যালেঞ্জের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুলের চ্যালেঞ্জটা নিজের সঙ্গেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT