চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী চিকিৎসক ও দেশের চিকিৎসকদের মধ্যে দৃঢ় সেতুবন্ধনের অঙ্গীকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 26, মার্চ 2022
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
প্রবাসী চিকিৎসক ও দেশের চিকিৎসকদের মধ্যে দৃঢ় সেতুবন্ধনের অঙ্গীকারের অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উচ্চতর প্রশিক্ষণ, কনফারেন্স, ক্লিনিক্যাল মিটিং, তথ্য আদান প্রদান, নলেশ শেয়ারিং, যৌথ গবেষণা-এসবের মধ্যে দিয়ে  প্রবাসে অবস্থানরত চিকিৎসক এবং দেশের চিকিৎসকদের মধ্যে দৃঢ় সেতুবন্ধন তৈরি করা প্রয়োজন। এটি যত বেশি দৃঢ় হবে ততই দেশের চিকিৎসা সেবাখাত আরও এগিয়ে যাবে। একই সাথে সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সুবিধা দেওয়ার পরিসর বৃদ্ধি পাবে।’

শুক্রবার ২৫ মার্চ সন্ধ্যায় প্রবাসী চিকিৎসকদের সংগঠন আয়োজতি ‘ব্রিজিং গ্লোবাল হেলথকেয়ার’ শীর্ষক কনফারেন্সে  বক্তারা এ কথা বলেন। রাজধানীর হোটলে ইন্টারকন্টনিন্টোলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএসএমএমইউ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর সভাপতি ডা. কাজী দীন মোহাম্মদ। বক্তব্য প্রদান করেন ইউনাইটেড হসপিটালের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফয়জুর রহমান।

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. একে আজাদ খান বলেন, ‘ প্রবাসী এবং দেশী চিকিৎসকদের যৌথপ্রয়াসে অনেক কাজ করার সুযোগ রয়েছে। যা থেকে এ দেশের সাধারণ মানুষ উপকৃত হবে। একে অপরের মধ্যে তথ্য এবং জ্ঞানের শেয়ারিং বাড়াতে হবে। এখন একত্রে কাজ করাটাই হবে মুখ্য।’

বিশেষ অতিথির বক্তব্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লি. এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ‘আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশে  আমাদের যে চিকিৎসকরা রয়েছেন তারা বাংলাদেশের চিকিৎসকদের সাথে চিকিৎসা ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান ভাগাভাগি করলে আমাদের সক্ষমতা আরও বাড়বে।’ তিনি বলেন, ‘ আমাদের ক্লিনিক্যাল টেস্ট করার মতো ফ্যাসিলিটিজ আরও দরকার এবং একই সাথে রেগুলেটরি সিস্টেম ও ফ্রেমওয়ার্ক দরকার যারা এটি বুঝবে ও অনুমোদন প্রদান করবে। অ্যাডভ্যান্স মেডিসিন পেতে গেলে আমাদের এ কাজগুলো করতে হবে।’

কনফারেন্সে স্বাগত বক্তব্যে ‘প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া’-এর চেয়ারম্যান ডা. তাসবিরুল ইসলাম সংগঠনের উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি তুলে ধরেন। এ ছাড়াও প্রবাসে অবস্থানরত ‘প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া’র ট্রাস্টিদের পক্ষে বক্তব্য প্রদান করেন ‘প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া’র লিড ফ্যাকাল্টি ডাক্তার নুরুন বেগম, ডা. বিএম আতিকুজ্জামান, প্রফেসর ডা. আয়েশা শিকদার, ডা. কাজী সেলিনা সাকিব ডা. চৌধুরী এইচ আহসান, ডা. শাকিল ফরিদসহ অন্যান্যরা। কনফারেন্স পরচিালনা করেন ‘প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া’র ট্রাস্টি ডা. নাসের খান।

‘প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া’ আগামীতে নতুন চিকিৎসকদের জন্য অচিরেই ট্র্যাভেল ফেলোশীপের আয়োজন করবে বলে ঘোষণা দেয়। অনুষ্ঠানে সাইন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইউনাইটেড হসপিটাল।

Tags: আব্দুল মুক্তাদির
Previous Post

ভিয়েতনামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Next Post

স্বাধীনতা দিবসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

Next Post

স্বাধীনতা দিবসে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT