চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের অবস্থান করা দেশের স্থানীয় রাজনীতিতে যুক্ত হতে আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 অপরাহ্ন 11, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Bangladesh branding conference with speakers and audience. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলের নামে বিদেশের মাটিতে প্রবাসীদের কেউ কেউ নিজেরা পরস্পরবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এসব প্রবাসীকে বাংলাদেশের রাজনীতির বদলে তারা যে দেশে অবস্থান করছেন, সেই দেশের স্থানীয় রাজনীতিতে যুক্ত হতে আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উপদেষ্টা এ মন্তব্য করেন। সেন্টার ফর এনআরবি সম্মেলনের আয়োজন করে।

দেশের এই শীর্ষ কূটনীতিক বলেন, এই পরিবর্তন বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদা বাড়ানোর পাশাপাশি ব্যাপক প্রভাব তৈরিতে সহায়ক হবে।

এ সময় ভারতীয় প্রবাসীদের উদহারণ টেনে তিনি বলেন, তারা যেসব দেশে থাকেন সেখানকার গুরুত্বপূর্ণ পদপদবি নিয়ে সেই দেশের রাজনীতিতে যুক্ত হচ্ছেন। সেই সুবিধা তারা পাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী কোথাও গেলে সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না। আমাদের এখানে হয়। এটা চিরদিন হয়ে আসছে। এটা থেকে আমাদের বের হতে হবে। দ্বিতীয়ত, ভারতীয়রা পৃথিবীর অন্যান্য দেশে যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে, আমরা পাই না কেন? কারণ, আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম।

তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্রে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সেদিকে তাকান। কত ভারতীয় গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসছেন। আমাদের ক্ষেত্রে কতটুকু হয়? বরং পাকিস্তানে কিছুটা হচ্ছে। বাংলাদেশিরা টাওয়ার হেমলেটসে কিছু হয়েছে, যুক্তরাজ্যে কয়েকজন এমপি আছেন, এটা হলো বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের। ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের অবশ্যই ভালো কাজ করতে হবে।

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতো প্রবাসীরাও পরস্পর শত্রুভাবাপন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ রকম কী পৃথিবীর কোনো দেশের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে, কেউ একজন দেশ থেকে যায়, আর তাকে ডিম ছোড়ার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাটসংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যুভিত্তিক নয়, স্রেফ ব্যক্তি ও দলভিত্তিক যে প্রতিক্রিয়া হয়- এটা বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের (ভাবমূর্তি) ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে।

এই চর্চা থেকে বেরিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে কয়েকটি বড় রাজনৈতিক দল আছে। তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের এত শাখা ও কর্মী নেই, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত, ক্ষেত্রবিশেষে জাতীয় পার্টির সারা বিশ্বে যত শাখা আছে।

Tags: পররাষ্ট্র উপদেষ্টা
Previous Post

কিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা পরিবর্তনের পূর্বাভাস

Next Post

সীমান্ত স্কয়ারে ১৫৯ ভরি স্বর্ণ চুরি, গ্রেপ্তার ৩

Next Post
সীমান্ত স্কয়ারে স্বর্ণ চুরির CCTV ফুটেজ, গ্রেপ্তার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত স্কয়ারে ১৫৯ ভরি স্বর্ণ চুরি, গ্রেপ্তার ৩

দুই ব্যক্তির ছবি, একজন পেশাদার পোশাক পরিহিত, অন্যজন অফিসে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর হামলা, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টায় পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT