চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপ‌তির পদত্যা‌গে বিচার বিভা‌গের মৃত্যু হ‌য়ে‌ছে: মওদুদ

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
1:57 অপরাহ্ন 18, নভেম্বর 2017
in রাজনীতি
A A
বাংলাদেশের সংবাদ সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপ‌তির পদত্যা‌গের মাধ্য‌মে বিচার বিভা‌গের মৃত্যু হ‌য়ে‌ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মওদুদ বলেন, ‘নিম্ম আদালত পু‌রোপু‌রি সরকা‌রের কব্জায়। উচ্চ আদালতও নাক ডুবুডুবু অবস্থায় ছিল। প্রধান‌ বিচারপ‌তির পদত্যা‌গের মাধ্য‌মে মানু‌ষের সু‌বিচার পাওয়ার সকল পথ বন্ধ হ‌য়ে গে‌ছে’।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ ব‌লেন, ‌’বিচার‌ বিভা‌গের স্বাধীনতায় সরকার সরাস‌রি হস্ত‌ক্ষেপ করেছে। সাম্প্র‌তিক ঘটনায় সু‌প্রিমকো‌র্টের মান ইজ্জত সম্মান কিছুই নাই। প্রধান‌ বিচারপ‌তির পদত্যা‌গের মাধ্য‌মে মানু‌ষের সু‌বিচার পাওয়ার সকল পথ বন্ধ হ‌য়ে গে‌ছে। প্রধান বিচারপ‌তি‌কে মামলা দি‌য়ে ব্লাক‌মেইল ক‌রে পদত্যাগ করতে বাধ্য করা হ‌য়ে‌ছে, এর অনু‌শোচনা সরকার এক‌দিন কর‌বে।

“প্রধান বিচারপতির পদত্যাগের মাধ্যমে বিচার বিভাগের সুনাম বেড়েছে”- অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমি এই কথাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধান বিচারপতির পদত্যাগের কারণে বিচার বিভাগ অপমানিত হয়েছে।

এসময় তিনি আবারও বিএনপি সমঝোতার পথ খোলা আছে মন্তব্য করেন। তিনি বলেন, দলীয় সরকা‌রের অধী‌নে বিএন‌পি নির্বাচ‌নে যা‌বে না। দলীয় সরকা‌রের অধী‌নে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণ‌যোগ্য নির্বাচ‌নে নির‌পেক্ষ ও নির্দলীয় সরকা‌রের বিকল্প নেই।

আলোচনা সভায় অপরাজেয় বাংলাদেশের সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির নিবার্হী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, বিএনপির নিবার্হী কমিটির সদস্য আবু নাছের ‌মোহাম্মাদ রহমতুল্লাহ প্রমুখ।

Tags: বিএনপি
Previous Post

রাবিতে ছাত্রী অপরহণের ঘটনায় ৭ দফা দাবিতে বিক্ষোভ

Next Post

কবে ফিরবেন মোস্তাফিজ?

Next Post
বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান বোলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে ফিরবেন মোস্তাফিজ?

বার্নিকাটসহ মার্কিন প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বার্নিকাটসহ মার্কিন প্রতিনিধি দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT