চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতি বলেছিলেন, বিচার বিভাগের সব ফেরেশতা নয়

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
4:05 অপরাহ্ন 18, অক্টোবর 2017
in মতামত
A A

প্রধান বিচারপতিকেন্দ্রিক উদ্ভূত বাস্তবতায় মনের কোনে ইদানীং বহুরূপী প্রশ্নেরা ডানা মেলছে। তবে স্মৃতির পটে ভেসে থাকা প্রধান বিচারপতির একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য সময়ের বাস্তবতায় খুব বেশিই মনে পড়ছে।

সময়টা ২০১৬ সালের ২ এপ্রিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরি সিনেট ভবনে আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলমের লেখা দুটি বইয়েরে মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে সে অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘আমাদের এই দেশের যেখানে রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম সেখানে বিচার বিভাগ আলাদা কোনো দ্বীপের মতো নয় যে, সব জায়গায় অনিয়ম থাকবে আর বিচার বিভাগের সব ফেরেশতা হয়ে যাবে– এটা হতে পারে না।’

অদূর অতীতে বলা প্রধান বিচারপতির এই বক্তব্যকে একটু দূরে ঠেলে এবার আসা যাক বাস্তবতায়। হ্যাঁ, বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ১১ টি গুরুতর অভিযোগের কথা গত ১৪ অক্টোবর নজিরবিহীন এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে সুপ্রিম কোর্ট। রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত সেই বিবৃতির শেষাংশে বলা হয়, প্রধান বিচারপতির পদটি একটি প্রতিষ্ঠান।

সুপ্রিম কোর্টের এইরূপ বিবৃতির পর ‘কথার বাজারে’ বহুমাত্রিক কথাই ঘুরছে। কেউ বলছেন প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ডাঁহা মিথ্যা। আবার কেউ বলছে, এসবই হয়তো সত্য।

তবে অপ্রমাণিত এই সত্য-মিথ্যার দোলাচলে না দুলে যুক্তির বিবেচনায় ফিরতে চাই প্রধান বিচারপতির সেই অতীত কথায়। একটি ‘প্রতিষ্ঠানরূপী’ প্রধান বিচারপতি নিজেই সেদিন বলেছিলেন ‘সব জায়গায় অনিয়ম থাকবে আর বিচার বিভাগের সব ফেরেশতা হয়ে যাবে– এটা হতে পারে না।’

তাৎপর্যপূর্ণ সে কথার কোন প্রাসঙ্গিকতা বর্তমান বাস্তবতায় আমারা উপলব্ধি করছি?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: প্রধান বিচারপতিবিচার বিভাগসুরেন্দ্র কুমার সিনহা
Previous Post

যুবরাজের নামে ভাবির ‘নালিশ’

Next Post

রোহিঙ্গাদের ৩শ’ গ্রাম জ্বালিয়েছে বর্মী বাহিনী: এইচআরডব্লিউ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ৩শ’ গ্রাম জ্বালিয়েছে বর্মী বাহিনী: এইচআরডব্লিউ

সিইসির বক্তব্যে রাজনৈতিক সংকট বাড়বে: দুদু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT