চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির চাওয়ামতো পরিপক্ক না হলে কী হবে

জাহিদ নেওয়াজ খান by জাহিদ নেওয়াজ খান
4:24 অপরাহ্ন 20, আগস্ট 2017
in মতামত
A A
ষোড়শ সংশোধনী

ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায় সর্বোচ্চ আদালত বহাল রাখার পর থেকেই নানামুখি প্রতিক্রিয়ায় এক ধরণের অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার তাৎক্ষণিক এবং পরে বিভিন্ন সময়ে যে প্রতিক্রিয়া জানিয়েছে সে অধিকার তাদের আছে। তাদের অনেক বক্তব্য যৌক্তিক। আবার কিছু বক্তব্য অসত্য কিংবা ভুল ব্যাখ্যা বা ভুল বিশ্লেষণ।

তবে, সবচেয়ে বেশি সমস্যা করছেন ভাড়াটে খেলোয়াড় হিসেবে যারা সরকারের পক্ষে মাঠে নেমেছেন কিংবা সরকারের কেউ কেউ যাদেরকে ভাড়াটে খেলোয়াড় হিসেবে মাঠে নামিয়েছেন। এরা এমন কিছু বক্তব্য দিচ্ছেন যা তাদের অতীত অবস্থানের পরিপন্থী। প্রধান বিচারপতির সর্বশেষ বক্তব্যে মনে হচ্ছে, সরকারের চেয়েও এ ভাড়াটে খেলোয়াড়রা সর্বোচ্চ আদালতকে বেশি বিরক্তির মধ্যে ফেলে দিচ্ছেন।

সেই বিরক্তিটা সপ্তাহ শুরুর দিন আদালতে বসেই প্রধান বিচারপতি এস কে সিনহা প্রকাশ করে দিয়েছেন। আমরা বলছি না যে, বিরক্তি প্রকাশ করতে গিয়ে প্রধান বিচারপতি প্রচ্ছন্নে আরো কিছুর ইঙ্গিত দিয়েছেন। কিন্তু, এটা সত্য যে, তার বক্তব্যেও এক ধরণের অস্বস্তির বিষয় আছে যে অস্বস্তিটা শুরু হয়েছিল আপিল বিভাগের রায়ের পর সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিক্রিয়া এবং কিছু ক্ষেত্রে হুমকিমূলক বক্তব্যে।

সেটা নতুন মাত্রা পেয়েছে রোববার আদালতে দেয়া প্রধান বিচারপতির কিছু প্রতিক্রিয়ায়। এদিন প্রধান বিচারপতি এস কে সিনহা শুনানিতে উপস্থিত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেছেন, ‘বিচার বিভাগ যথেষ্ট ধৈর্য ধরছে।’

বিডিনিউজের একটি সংবাদ বলছে, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা-সমালোচনা প্রসঙ্গে বিচারপতি সিনহা সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে সেদেশের সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরের পরিস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘আমাদের আরও পরিপক্কতা দরকার।

বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার আবারও সময়ের আবেদন করলে অ্যাটর্নি জেনারেলকে আলোচনায় বসার আহ্বানের কথা মনে করিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন: গত তারিখে কী কথা ছিল? কার সঙ্গে কে কে থাকবে তা ঠিক করে আলাপ-আলোচনা করার কথা ছিল। কে কে থাকবে?

জবাবে অ্যাটর্নি জেনারেল ‘ল মিনিস্টার’ এর কথা জানালে প্রধান বিচারপতি বলেন: এতোই আমরা ইয়ে হয়ে গেলাম… আলোচনা পর্যন্ত করলেন না!

প্রধান বিচারপতি তখন আরো বলেন, ‘আপনারা মিডিয়াতে অনেক কথা বলেন। কোর্টে এসে অন্য কথা বলেন। আপনাদের বলছি, আপনাকে নয়। আপনিই বলেন। কবে কী হবে?’ অ্যাটর্নি জেনারেল তখন ‘একটা আনস্ট্যাবল সিচুয়েশন তৈরি হয়েছে,’ বলে মন্তব্য করলে প্রধান বিচারপতি ‘আনস্ট্যাবল সিচুয়েশনের’বিষয়ে জানতে চান। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সবটা নিয়েই আমি বিব্রত।’

বিচারপতি এস কে সিনহা তখন বলেন, ‘আপনারা ঝড় তুলছেন। আমরা কোন মন্তব্য করেছি? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘না, আপনারা করেননি।’

মাসদার হোসেন মামলার বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলামকে প্রধান বিচারপতি বলেন: আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি। যথেষ্ট ধৈর্য ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি… সেখানে ধৈর্যর কথাই বলা হল। পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে ইয়ে করল। সেখানে কিছুই হয়নি। আমাদের আরও পরিপক্কতা দরকার।’

প্রধান বিচারপতির আজকের বক্তব্যে আমরা যদি মূল শব্দগুলোর দিকে তাকাই তাহলে এ শব্দগুলো আমরা পাই: ধৈর্য, পাকিস্তান, নওয়াজ শরিফ, বিব্রত, পরিপক্কতা, মিডিয়াতে কথা, ঝড় এবং আনস্টেবল সিচুয়েশন।

আসলে বর্তমান প্রেক্ষাপটে বিষয়গুলো এরকমই। ষোড়শ সংশোধনী বাতিলের রায় আপিল বিভাগে বহাল থাকার পর থেকে এক ধরণের বিব্রতকর ঝড় বয়ে যাচ্ছে। মিডিয়াতে কথা চালাচালির কারণে ঝড়টা গতি পেয়েছে আরো বেশি। এসব কারণে একরকম ‘আনস্ট্যাবল সিচুয়েশন’ও আমরা দেখছি। কিন্তু, পরিস্থিতিটাকে ‘স্ট্যাবল’ করার জন্য আমরা তেমন একটা ধৈর্য দেখানোর প্রবণতা দেখছি না। সেজন্য পরিপক্কতা খুব জরুরি। সব মহল থেকেই এ পরিপক্কতার প্রমাণ রাখতে হবে।

আমাদের পরিপক্কতাহীনতা এবং ধৈর্যহীনতার কারণে ঝড়টা যদি আরো গতি পায় তাহলে অ্যাটর্নি জেনারেল যে ‘আনস্ট্যাবল সিচুয়েশন’র কথা বলেছেন সেটা আরো আনস্ট্যাবল হলে কারো জন্যই তা মঙ্গলকর হবে না।

ষোড়শ সংশোধনীর রায়েও প্রধান বিচারপতি সংসদ এবং গণতন্ত্রকে সেই পরিপক্কতা অর্জনের কথা বলেছিলেন। এ পরিপক্কতাটা আমরা দেখাতে পারি না? আমরা সবাই।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: প্রধান বিচারপতিষোড়শ সংশোধনী
Previous Post

প্রস্তুতি ম্যাচ নিয়ে এখনও আশায় বিসিবি

Next Post

‘জাভি’র খোঁজে আফ্রিকায় বার্সা!

Next Post
বার্সেলোনা ক্লাবের ফুটবল খেলোয়াড় আফ্রিকা সফরে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জাভি’র খোঁজে আফ্রিকায় বার্সা!

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ হাসিমুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহর নয়া ‘ব্যস্ততা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT