চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে ঋষি সুনাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 19, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরী খুঁজছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক। সোমবার আইনসভার ভোটে কনজারভেটিভ পার্টির ১১৫ জন সদস্য তাকে ভোট দিয়েছেন।

যদিও ব্রিটেনের সদ্য সাবেক অর্থমন্ত্রী ঋষিই বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হবেন কি না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ শেষ দফা ভোটে চার জন প্রতিপক্ষ থাকলেও ভোটে দ্বিতীয় স্থানে থাকা প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে ঋষির ব্যবধান খুব বেশি না। সে ক্ষেত্রে প্রতিপক্ষ কমলে যখন তাদের ভোট শেষ দুই প্রার্থীর মধ্যে ভাগ হবে, তখন বদলে যেতে পারে ফলাফল।

ডাউনিং স্ট্রিটের যুদ্ধে বরিস জনসনের উত্তরসূরী হওয়ার জন্য কনজারভেটিভ পার্টিতে প্রার্থী বাছাইয়ে ঋষির পরেই আছেন পেনি মরডুয়ান্ট। শেষ দফার ভোটে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৮২। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যারা বাজি ধরছেন, সেই বুকিরা অবশ্য তাদের টাকা ঢেলেছেন মরডুয়ান্টের পেছনেই। কিন্তু শেষ দফার লড়াইয়ে তার ভোট কমেছে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস সে তুলনায় ভাল অবস্থানে রয়েছেন বলে মনে করছেন অনেকে।

বুধবার পরবর্তী দফার ভোটাভুটি হবে। ওই দিনই ঠিক হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় শেষ দু’জন কে হতে চলেছেন। তবে তার আগে আরও একটি সমস্যা দেখা দিয়েছে কনজারভেটিভ পার্টির ভেতরে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়়ে থাকা প্রতিপক্ষরা নিজেদের হয়ে প্রচার করতে গিয়ে পরস্পরকে দোষারোপ করা শুরু করেছেন। কনজারভেটিভ পার্টি বিষয়টি নিয়ে চিন্তিত। তারা মনে করছেন এই ধরনের ঘটনা দেশটির নাগরিকদের সামনে পার্টির ভাবমূর্তি নষ্ট করতে পারে।

বিরোধী লেবার পার্টিও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে একই সঙ্গে তারা জনসনের অবিলম্বে অপসারণের দাবিও তুলেছে। কানজারভেটিভ পার্টি অবশ্য জানিয়ে দিয়েছে, পরবর্তী উত্তরসূরি নিয়ে সিদ্ধান্ত হওয়া পর্যন্ত বরিসই থাকবেন প্রধানমন্ত্রী। আপতত ৫ সেপ্টেম্বর পর্যন্ত সেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

Tags: ঋষি সুনাককনজারভেটিভ পার্টিবরিস জনসনব্রিটেনযুক্তরাজ্যলেবার পার্টি
Previous Post

চলে গেলেন কিংবদন্তী গজল শিল্পী ভুপিন্দর সিং

Next Post

দেশবাসীকে অপচয় কমাতে বলেছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী রোড শো উদ্বোধন করছেন, বাংলাদেশি নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশবাসীকে অপচয় কমাতে বলেছেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি আর পরিকল্পনার অভাবে বিদ্যুতের এই অবস্থা: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT