চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটালের সুফলের সঙ্গে কিছু কুফলও ভোগ করছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 03, মে 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশে এর সুফল আমরা যেমন ভোগ করছি, মাঝেমাঝে তার কিছু কুফলও আসছে। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র‌্যাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমরা যে পদক্ষেপ নিচ্ছি, মাঝেমাঝে সেখানে কিছু কিছু সমস্যা দেখা দেয়। যেমন – প্রশ্নপত্র ফাঁস। এটা ব্যাপক একটা প্রচারণায় এসে গেল।’

প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অভিযান চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ও গোয়েন্দা সংস্থাসমূহ সক্রিয় রয়েছে। অন্যদিকে র‌্যাবও এ অভিযানে কাজ করছে। অভিযানে বেশ কিছু ঘটনা ধরাও পড়েছে।

এক্ষেত্রে র‌্যাবের উপস্থিতিই অপরাধীদেরকে সতর্ক বার্তা দেয় বলে মনে করেন তিনি।

‘তবে বলব, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব বলে ঘোষণা দিয়েছিলাম। আজকে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। ডিজিটালের সুফলও আমরা যেমন ভোগ করছি, মাঝেমাঝে এর কিছু কুফলও আসছে,’ বলেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘যেমন – একটা প্রশ্ন এক জায়গা গেলে সেটা কিনে অন্য সব জায়গায় পৌঁছে দেয়া। আবার আসলেই প্রশ্ন ফাঁস হলো কিনা বা উত্তরটা সঠিক কিনা, সেটা দেখারও সময় নেই। সেটাই অন্য জায়গায় চলে যাচ্ছে।’

যে কাজটা মানুষকে সুন্দর জীবন দেয়ার জন্য, দেশকে গড়ার জন্য ব্যবহার হবে, সেটার অপব্যবহার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এজন্য র‌্যাবসহ সব বাহিনীকে এসব অপব্যবহার বন্ধে কাজ করার নির্দেশ দেন তিনি।

এজন্য প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় নকল বন্ধ করা, ছেলেমেয়েদের পড়ালেখার সুন্দর পরিবেশ তৈরি করা এবং শিক্ষার্থীরা যেন নকল করে নয়, লেখাপড়া করে পরীক্ষা দিয়ে পাস করে, সেদিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

 

বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগণের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে র‌্যাব যে কাজগুলো করেছে সেগুলো অব্যাহত রাখা দরকার। কারণ আমরা ইতোমধ্যে ঘোষণা করেছি, বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ দেশ। এ দেশে আমরা কোনোমতেই জঙ্গিবাদকে প্রশ্রয় দেবো না।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, বর্ডার গার্ড, র‌্যাব, সবাই মিলে এ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যেন বাংলাদেশকে কেউ কখনো জঙ্গির দেশ, অপরাধীর দেশ বলে অপবাদ দিতে না পারে।

যারা জঙ্গিবাদে বিশ্বাসী তাদের কোন ধর্ম, জাতি কিংবা দেশ নেই। তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। এ ভুল পথে যেন আমাদের দেশের ছেলেমেয়েরা না যায় সেজন্য সবাইকে সচেতন হতে বলেন শেখ হাসিনা।

জঙ্গিবাদ দমনের মতোই এবার মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিশুকিশোরদের ব্যাপারে বাবা-মা, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকেও সতর্ক থাকতে বলেছেন তিনি।

এছাড়া র‌্যাবকে অত্যাধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে আলাদা বাজেটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: ডিজিটাল বাংলাদেশপ্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রশ্নপত্র ফাঁসপ্রশ্নফাঁসর‌্যাবলিড নিউজ
Previous Post

পাকিস্তানে যেতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে পিসিবির অনুরোধ

Next Post

রেকর্ড সংখ্যক ডিজলাইক নিয়েও শীর্ষে ফারিয়ার ‘পটাকা’

Next Post

রেকর্ড সংখ্যক ডিজলাইক নিয়েও শীর্ষে ফারিয়ার ‘পটাকা’

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে প্রাধান্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT