চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সাক্ষাত পাননি গভর্নর

রাজীব দাস by রাজীব দাস
6:16 অপরাহ্ন 14, মার্চ 2016
in অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সময় চেয়ে সাক্ষাত পাননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। ঘটনা তদন্তে সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ অর্থমন্ত্রী। এ বিষয়ে আজ বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ৪ ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ চুরি যায়। বিষয়টি অর্থমন্ত্রীকে সময় মতো না জানানো এবং পুরো ঘটনাটি চেপে যাওয়ার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আবারো কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিদ বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব বলেছিলাম, আলোচনা আমার হয়েছে। আর কিছু স্টেটমেন্ট নাই। গভর্নর ফিরে আসলে আই উইল… স্টেটমেন্ট।

অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন ছিলো টাকা চুরির এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে কোন পরিবর্তন আসছে কিনা? জবাবে অর্থমন্ত্রী আরো বলেন, ডেফিনেটলি দেয়ার উড বি চেইঞ্জেস। এতো বড় একটা সিরিয়াস ব্যাপার। আই টেক ইট ভেরি সিরিয়াসলি।

সোমবার ভারত সফর শেষে দেশে ফেরেন বাংলাদেশ ব্যাংক গর্ভনর। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চান গর্ভনর। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে রাতে দেখা করতে পারেননি তিনি। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের আজকের জরুরি সভাও স্থগিত করা হয়েছে।

Tags: জালিয়াতিবাংলাদেশ ব্যাংক
Previous Post

প্রধানমন্ত্রীর সাক্ষাত পাননি গভর্নর

Next Post

প্রধানমন্ত্রীর সাক্ষাত পাননি গভর্নর

Next Post

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে পুতিনের নির্দেশ

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে পুতিনের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT