চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান অভিনেতা ফরিদ আলী

রাজীব দাস by রাজীব দাস
6:28 অপরাহ্ন 02, ফেব্রুয়ারি 2016
in বিনোদন
A A

টিভি ও চলচ্চিত্রাভিনেতা ফরিদ আলী গুরুতর অসুস্থ। ডায়াবেটিকসহ হৃৎযন্ত্রের বিভিন্ন জটিল রোগে ভুগছেন এক সময়ের জনপ্রিয় এ কৌতুক অভিনেতা।

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তার  পরিবারের সদস্যরা।

হাসপাতালের সাদা বিছানায় আনমনা হয়ে বসে আছেন যে মানুষটি তিনি ফরিদ আলী। ছোট এবং বড়পর্দার এক সময়ের জনপ্রিয় মুখ। ফরিদ আলী নামের সঙ্গে হয়তো দর্শকের স্মৃতির নীচে চাপা পড়ে গেছেন ব্যক্তি মানুষটিও।

নানা শারীরিক সমস্যা নিয়ে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল ঘুরে ৭ দিন আগে ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে। 

ফরিদ আলীর ছেলে ইশতিয়াক আলী শুভ বলেন, বাবার অবস্থা খুব বেশি একটা ভালো না।  গত ২০-২৫ দিন ধরে অসুস্থ। ডায়াবেটিকসসহ অনেক রোগ। এখন কোন কিছু মনে করতে পারছেন না। হার্টে রিং লাগানো ছিলো সেটা ব্লক হয়ে গেছে।

‘ডাক্তাররা বলেছেন, আবার একটা রিং লাগানো দরকার না হলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।’

বিটিভি’র প্রথম হাসির নাটক ‘ত্রি-রত্ম’ তে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় আগমন এ অভিনেতার। এরপর ধারাপাত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় প্রবেশ করেন।

সংগ্রাম, গুন্ডা, রংবাজ, ঘুড্ডি, তিতাস একটি নদীর নাম, সমাধানসহ বিভিন্ন ছবিতে অনন্য অভিনয় প্রতিভা দিয়ে মানুষ হাসানোর সবচেয়ে কঠিন কাজটি করে গেছেন নিয়মিতই। অথচ আজ অর্থাভাবে ব্যাহত হচ্ছে তার সুচিকিৎসা।

ইশতিয়াক আলী জানান, চ্যানেল আইয়ের তরফ থেকে সব সময় ভালো সহোযোগীতা করা হয়। তিনি একজন মুক্তিযোদ্ধা।

‘আমি প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন বাবার সুচিকিৎসার ব্যবস্থা হলে খুব উপকৃত হবো।’

সমাজের সামর্থ্যবানদের একটু সহযোগিতায় হয়তো আবারো সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরবেন লাখো মানুষের মুখে হাসি ফোটানো ফরিদ আলী।

Tags: ফরিদ আলী
Previous Post

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান অভিনেতা ফরিদ আলী

Next Post

দুই সিটির জয়ের রাতে লিভারপুলের হার

Next Post

দুই সিটির জয়ের রাতে লিভারপুলের হার

দুই সিটির জয়ের রাতে লিভারপুলের হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT