চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 30, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-রোহিঙ্গা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা। এসময় তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অস্ট্রেলিয়ায় তিন দিনের সফর শেষে রোববার রাত ১২.৫০ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকালেই রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে আসা জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করেন তিনি।

রোববার জাতিসংঘের প্রতিনিধি দল উখিয়া ও বান্দরবানের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো মেজা-চুয়াদ্রার নেতৃত্বে রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্ট যান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-রোহিঙ্গা

নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখে তারা উখিয়ার বালুখালী-০২ ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ওই সময় কথা বলেন নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে। উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দলকে কাছে পেয়ে নির্যাতিত রোহিঙ্গারা তাদের উপর মিয়ানমারে চালানো নির্যাতনের বর্ণনা দেন।

প্রতিনিধি দলের সদস্যরা তাদের অবস্থান থেকে এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন রোহিঙ্গাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-রোহিঙ্গা
রোহিঙ্গা শিবিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি কারেন পিয়ার্স বলেন, ‘এটি আমাদের ব্যর্থতা, আমরা মিয়ানমারের এই জাতিগত নিধনকে এড়িয়ে গেছি। সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারকে চাপ দেবে এবং সমাধানে বাংলাদেশের পাশে থাকবে। এটা সুস্পষ্ট যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ দায় এড়িয়ে যাবার সুযোগ নেই।’।

Tags: জাতিসংঘ নিরাপত্তা পরিষদপ্রধানমন্ত্রী শেখ হাসিনারোহিঙ্গা
Previous Post

রোহিঙ্গা সঙ্কট সমাধানে নিরাপত্তা পরিষদকে পাশে চায় বাংলাদেশ

Next Post

বর্ণিল উদযাপনে শিরোপা জয়ের উল্লাস করতে চান মেসি

Next Post

বর্ণিল উদযাপনে শিরোপা জয়ের উল্লাস করতে চান মেসি

কালবৈশাখী-ঝড়-বৃষ্টি-মেঘলা আকাশ

দিনে হঠাৎ রাতের আঁধার আর বজ্রপাতের প্রকোপে রাজধানী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT