চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ভারত সফর: নতুনদিনের প্রত্যাশায় নতুনযাত্রার অপেক্ষা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:29 অপরাহ্ন 07, এপ্রিল 2017
in সম্পাদকীয়
A A

চারদিনের রাষ্ট্রীয় সফরে এখন ভারতের নয়াদিল্লীতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে নয়াদিল্লী পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের শিল্প বিষয়ক মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাকার কথা ছিল না, কিন্তু চমকে দিয়ে তিনি উপস্থিত হন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি নিয়ে যাওয়া হয় ভারতের রাষ্ট্রপতি ভবনে। কোন দেশের প্রধানমন্ত্রী সফরে এসে রাষ্ট্রপতি ভবনে থাকার নজির নেই বললেই চলে, যা বিরল সন্মানেরও। ভারতে চারদিনের সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির সঙ্গে সাক্ষাৎ করবেন। দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর দুই নেতার উপস্থিতিতে একগুচ্ছ চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। সেসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে দেখা করবেন। পরে তিনি রাষ্ট্রপতি প্রদত্ত নৈশভোজে যোগ দেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির এই নৈশ্যভোজে উপস্থিত থাকার কথা রয়েছে। নৈশভোজের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন এবং ২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসেন। দু’দেশের বন্ধুত্বকে নতুন মাত্রা দেয়ার প্রত্যাশার মধ্য দিয়ে ভারত সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরে নতুন প্রত্যাশা পূরণের অপেক্ষা করছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সম্পর্কের আরো অগ্রগতির আশা ভারতেরও। ভারতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম টুইটে তিনি লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে তিনি খুবই খুশি। এরপর আর একটি টুইটে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি আমাদের দুই দেশের সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। তবে এসব ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করছে দু’দেশ। এই সফরে ভারতের মনেযোগ থাকবে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নিরাপত্তা চুক্তির প্রতি। এছাড়া সামরিক যন্ত্রাংশ কেনার লক্ষ্যে ৫শ মিলিয়ন ডলারের আরো একটি চুক্তির কথা বলা হচ্ছে। বড় আকারের অর্থনৈতিক সহায়তা প্রস্তাবের লক্ষ্যে এই চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যাতে যোগাযোগ থেকে জ্বালানি পর্যন্ত সবকিছুই থাকবে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশিত তিস্তা চুক্তি হবে না বলে আশঙ্কা করা হচ্ছে যদিও চমকের কথা বলছেন কেউ কেউ। সরকারী দল অবশ্য এটা নিয়ে হতাশ হতে রাজি নয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্দিষ্ট একটি চুক্তির চেয়ে পারস্পরিক সমঝোতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক বেশী জরুরি। বিশ্লেষকরা বলছেন, ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থে শক্তিশালী, স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ গড়তে দুই দেশকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আগ্রহী তা তিনি অনেকবারই দেখিয়েছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বজায় রেখে একসাথে পথ চলতে চায় দু’দেশ। আর সেক্ষেত্রে সামনের দিনগুলোতে আসা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে একসঙ্গে।

Tags: প্রধানমন্ত্রীর ভারত সফর
Previous Post

ইউটিউব ভিডিও থেকে টাকা আয় করার নতুন ‘কঠিন’ নিয়ম

Next Post

সুইডেনে শপিং মলে ঢুকে পড়লো লরি, কয়েকজন হতাহত

Next Post

সুইডেনে শপিং মলে ঢুকে পড়লো লরি, কয়েকজন হতাহত

কেকেআর একাদশে নেই সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT