চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গাইবান্ধার সাঁওতালদের নিরাপত্তার আশ্বাস

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:23 অপরাহ্ন 13, নভেম্বর 2016
in বাংলাদেশ
A A

প্রধামন্ত্রী শেখ হাসিনার পক্ষে গাইবান্ধার সাঁওতালদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে আওয়ামী লীগ। গোবিন্দগঞ্জের মাদারপুরে ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী পরিদর্শন করে দলের নেতারা বলেছেন, তাদের দুঃখ-কষ্ট অনুধাবন করে প্রধানমন্ত্রী তাদেরকে সেখানে পাঠিয়েছেন।

৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালপল্লীতে যে তাণ্ডব চলে তা ঘুরে দেখে আওয়ামী লীগ প্রতিনিধিদল। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের সঙ্গে কথা বলেন তারা। সেদিন কী ঘটেছিল, কীভাবে তাদের তিনজন মানুষকে হত্যা করা হয়েছে, কীভাবে পুলিশের সামনে তাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, কীভাবে আতঙ্কিত সাঁওতালদের এখন খোলা আকাশের নীচে দিন-রাত কাটাতে হচ্ছে, পুলিশ এখনো কীভাবে গুলিবিদ্ধ সাঁওতালদের হাসপাতালে হাতকড়া পরিয়ে রেখেছে তার বর্ণনা দেন সাঁওতাল প্রতিনিধিরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সেখানে যাওয়া প্রতিনিধিদল জানায়, ক্ষতিগ্রস্ত সাঁওতাল আদিবাসীদের পুনর্বাসনে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এই ঘটনাকে পুঁজি করে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আওয়ামী লীগ ছাড়াও হিন্দু বৌদ্ধ, খিস্টান ঐক্য পরিষদ এবং ন্যাপ ঐক্যের প্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারা উপযুক্ত তদন্ত এবং জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।

জেলা প্রশাসক আব্দুস সামাদ এবং পুলিশ সুপার আশরাফ আলীও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

Tags: সাঁওতালসাঁওতাল উচ্ছেদসাঁওতাল পল্লীতে হামলা
Previous Post

মুনায়েম খানের বাড়ি নিয়ে হাইকোর্টের রুল

Next Post

জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে ইলিশ

Next Post

জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে ইলিশ

প্রথম জয় পেতে মাশরাফিদের লক্ষ্য ১৪৫ রান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT