চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নির্দেশেই ডিআরইউ’র নতুন ভবন: নসরুল হামিদ বিপু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 26, নভেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি আধুনিক ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে হবে সাংবাদিকদের। রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের অনেক কষ্ট করতে হয়।

মঙ্গলবার আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ডিআরইউ’র নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব মোঃ আশরাফুল আলম খোকন।

মন্ত্রী বলেন, ভবনটির নির্মাণ কাজ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের মাধ্যমে ডিআরইউ’র গত কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ ও বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ আমার সাথে দেখা করেন। সেই কাজটি বর্তমান কমিটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছে বলে আমি আনন্দিত। সেটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। ডিআরইউ’র নতুন ভবনের বাকী অংশের নির্মাণ কাজও চলমান থাকবে।

তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, একটি জরাজীর্ণ ভবনের মধ্যে ডিআরইউ’র কার্যক্রম চলত। সেখানে আজ আধুনিক নতুন ভবন নির্মাণ হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী ডিআরইউ’র ওয়েবসাইট উদ্বোধন করেন (www.dru.com.bd)। তিনি বলেন, ডিআরইউতে ১০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এটির মাধ্যমে সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরি করতে আরো সহজ হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, ডিআরইউ’র নতুন ভবন নির্মাণ হওয়ায় আমি আজ আনন্দিত। আপনারা দেশের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরবেন। ডিআরইউ’র যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমার সহযোগিতা থাকবে।

ডিআরইউ’র সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, তথ্য ও প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য খালিদ সাইফুল্লাহ, বি এম নূর আলম (বাদল নূর), মোহাম্মদ নঈমুদ্দীন, রাশেদুল হক ও সাবেক সভাপতি জামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মুরসালিন নোমানীসহ ডিআরইউ’র প্রায় দুই শতাধিক সদস্য।

নসরুল হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরইউ’র নতুন ভবনের নির্মান শুরু হয় গত বছরের ডিসেম্বর মাসে। এক বছরের চেষ্টায় ডিআরইউ’র নতুন ভবনের প্রথম অংশটির নির্মান কাজ সম্পন্ন হয়েছে। এতে একটি আধুনিক কনফারেন্স রুম, ক্যান্টিন, ডিজিটাল লাইব্রেরি, ক্র্যাব, ডিআরইউ বহুমুখী সমবায় সমিতি ও নারী সদস্যদের কমন রুম রয়েছে।

Tags: ডিআরইউ
Previous Post

মুহূর্তেই ওঠানামা করছে পেঁয়াজের দাম

Next Post

সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

Next Post

সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

দোহা ইয়ুথ ইনোভেশন অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের আরাফাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT