চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নির্দেশে আস্থা ছাত্রলীগের পদবঞ্চিতদের

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
3:56 অপরাহ্ন 16, মে 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার যে নির্দেশ দিয়েছেন, তার প্রতি আস্থা রাখছেন পদবঞ্চিতরা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তাদের অবস্থানের কথা জানান আন্দোলনকারীরা।

এর আগে ১৪ মে ছাত্রলীগের কমিটি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টা পরপরই এই কমিটিতে অছাত্র, ছাত্রদল, বিবাহিত, মাদক ব্যবসায়ী, বিতর্কিতদের বাদ দেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন তারা।

দাবি আদায় না হলে অনশন, মানববন্ধন কর্মসূচী ঘোষণা করেছিলেন। অবশেষে ৪৮ ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে তার প্রতি আস্থার কথা জানান আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে তারা বিভিন্ন অভিযোগে বিতর্কিত ৯৮ জনের নামের তালিকা প্রকাশ করেছেন।

পরবর্তী কর্মসূচীর বিষয়ে সংবাদ সম্মেলনে গত কমিটির প্রচার সম্পাদক সাঈফ বাবু বলেন: ‘যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন এবং সে নিদের্শনার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। সেহেতু আমরা আর নতুন কোনো কর্মসূচীতে যাচ্ছি না। আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা পরবর্তীতে আন্দোলনে যাব। এর জন্য আমরা কোনো সময় বেঁধে দিবো না। কারণ আমরা আস্থা রাখছি।’

তিনি আরও বলেন: ‘ছাত্রলীগের সাধারণ সম্পাদক (গোলাম রাব্বানী) বারবার একটা কথা বলেন যে, ছাত্রলীগের কমিটি চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। চুলচেরা বিশ্লেষণের পরেও যদি ১৭ জনের নাম পাওয়া যায়, তাহলে আমরা আরেকটু বিশ্লেষণ করতে পারলে একশো জনের নাম পেতে আমাদের কোনো সমস্যাই নেই। আমরা জানি তারা প্রচুর মিথ্যা কথা বলেন। কারণ কমিটি হওয়ার পর আমরা যখন আন্দোলন করতে আসি, তখন তারা বলেছে আমরা নাকি অযৌক্তিক আন্দোলন করছি। কিন্তু আমরা যদি আন্দোলন না করতাম তাহলে এই সতেরো জনেরও নাম বের হতো না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক থেকে পদত্যাগকারী খাজা খায়ের সুজন, গত কমিটির কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি ফরিদা পারভীন, ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার, তানভীর হাসান সৈকত প্রমুখ।

Tags: ছাত্রলীগহামলা
Previous Post

খাস জমিতে খড় রাখা নিয়ে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে  নিহত ১

Next Post

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ৭ দিনে ১০ টেলিফিল্ম

Next Post

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ৭ দিনে ১০ টেলিফিল্ম

নুসরাতকে হাসপাতালে নেওয়া কনস্টেবলকে পুরস্কৃত করার সুপারিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT