চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীকে কেনো নির্দেশ দিতে হবে? আইনশৃঙ্খলা বাহিনী কোথায়?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 28, জুন 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রমাণ করে দেশে কোনো ন্যায়বিচার নেই।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘‘প্রতিহিংসার রাজনীতি ন্যায়বিচার এবং বেগম খালেদা জিয়া’’ শীর্ষক নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রীকে কেনো নির্দেশ দিতে হবে? আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? রক্ষার দায়িত্বশীলরা কোথায় গেলেন?যাদের দায়িত্ব তারা কেন পালন করছেন না?এর মানে দেশে ন্যায়বিচার নেই।

তিনি বলেন, সবাই দেখেছেন বরগুবায় কিভাবে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে রিফাতকে হত্যা করা হয়েছে। সাধারণ মানুষও এগিয়ে আসেনি। পুলিশ তো আসেইনি। আজকে মূল্যবোধ হারিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশের নামে, বড় প্রজেক্টের নামে ন্যায়বিচার আড়াল হয়ে গেছে। এখনো সাগর-রুনির বিচার হয়নি। কারণ বিচারহীনতা। বিচারব্যবস্থা শেষ করে দিয়েছে সরকার। তারা দুর্নীতি দিয়ে বড় হওয়ার পথে আছে।

বিএনপির এই নেতা আরো বলেন, গত দশ বছরের কথা বাদ দিলাম। গত এক বছরে যেসব ঘটনা ঘটেছে তার কোনো বিচার হয়নি। কারণ ন্যায়বিচার নেই।

এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার জন্য কথা বলতে হবে।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রতিহিংসার বিজ বপন করেছেন শেখ হাসিনা। এখান থেকে আমরা মুক্ত হতে পারবো কিনা জানি না। প্রতিহিংসাপরায়ণ মানসিকতার কারণেই আজকে ন্যায়বিচার পালিয়ে গেছে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় হয়ে গেলে সেখানে এই অবস্থা তৈরি হয়।

তিনি বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচার একাকার হয়ে গেছে খালেদা জিয়ার মুক্তির ভেতর। তাকে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে ন্যায়বিচার কায়েম হবে।

Tags: খালেদা জিয়াবিএনপিসেলিমা রহমান
Previous Post

নচিকেতার কথা-সুরে আশিকুরের গান

Next Post

‘কোহলির ক্যাচ মিস করা যাবে না’

Next Post

‘কোহলির ক্যাচ মিস করা যাবে না’

বলিউডে তামান্না, নওয়াজের সঙ্গে রোমান্স!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT