চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৮০ লাখ ভ্যাকসিন দেয়া হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2021
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনের জন্য টিকা দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমের আওতায় আগামীকাল একদিনে ৮০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে।

এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মঙ্গলবার থেকে ফের গণটিকাদান কর্মসূচি শুরু হবে। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজ করোনার টিকা দেয়া হবে। আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে। এই কার্যক্রমের বাকি দিনগুলোতে দৈনিক ৬ লাখ ডোজ টিকা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদ, ১ হাজার ৫৪ পৌরসভায় প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেবে।

মন্ত্রী জানান, ২৮ তারিখ সকাল ৯টা থেকে বিশেষ টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিটি ইউনিয়নে এ উপলক্ষে টিকা প্রদানের বুথ স্থাপন করা হয়েছে। চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এই কার্যক্রমে অগ্রাধিকার দেয়া হবে। সিটি কর্পোরেশন এলাকায় ২৫ বছরের বেশি বয়সী যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরও গণটিকার আওতায় টিকা দেয়া হবে।

সারা দেশের সব ইউনিয়ন, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় এই টিকা দেওয়া হবে। যারা নিবন্ধন করে খুদে বার্তা পাননি, তারা এই কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। এই কার্যক্রমে শুধু প্রথম ডোজের টিকা দেয়া হবে। কার্যক্রমে অধিকাংশ টিকা দেয়া হবে সিনোফার্মের বলেও মন্ত্রী জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত সাড়ে ৫ কোটি ডোজ টিকা হাতে পাওয়া গেছে। এর মধ্যে দেয়া হয়েছে ৪ কোটি ডোজ। হাতে রয়েছে দেড় কোটি ডোজ টিকা। গর্ভবতী নারী ও দুগ্ধ দানকারী মায়েরা এই কার্যক্রমে টিকা পাবেন না। ইউনিয়ন, সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় ৬ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া হবে। টিকা নিবন্ধন কার্ড, জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেও টিকা নেওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিকা পেতে যে কেন্দ্রে নিবন্ধন করেছেন, সে কেন্দ্রেই টিকা নিতে হবে। ২৮ সেপ্টেম্বরের আগেই টিকার জন্য মোবাইলে বার্তা চলে যাবে। এর আগে গণ টিকায় ৪৫ লাখ টিকা দেয়া হয়েছিল, এবার আরও বড় পরিসরে টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

Tags: করোনাভাইরাসপ্রধানমন্ত্রী শেখ হাসিনাভ্যাকসিন
Previous Post

ট্রেলারের পর পোস্টারে কবি চন্দ্রাবতী

Next Post

আফগানিস্তানে যুদ্ধাপরাধের পুনরায় তদন্ত করতে চায় আইসিসি

Next Post
আফগানিস্তানের পাহাড়ি শহর ও মসজিদসহ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে যুদ্ধাপরাধের পুনরায় তদন্ত করতে চায় আইসিসি

শেখ হাসিনা হাসিমুখে, বাংলার প্রধানমন্ত্রী, ভ্যাকসিন প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়নের জয়জয়কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT