চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আমরণ অনশন প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 05, জানুয়ারি 2018
in শিক্ষা
A A
ননএমপিও

প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরণ অনশন প্রতাহ্যার করেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। শিক্ষা সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও ডিএমপি কমিশনার শুক্রবার বিকেলে অনশনরত শিক্ষকদের প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানানোর পর এই কর্মসূচি প্রত্যাহার করা হয়।

অনশনরত শিক্ষকদের তারা জানান: প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে এমপিওভূক্তির কাজ শুরু হয়েছে।

এমপিওভুক্তির দাবিতে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসা সব স্তরের শিক্ষকদের আমরণ অনশনের ষষ্ঠ দিন ছিল শুক্রবার। জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনশনে অনেক শিক্ষক শীতের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েছেন।

তবে দাবি পূরণের বিষয়ে ঘোষণা না হওয়ায় তীব্র শীতের মধ্যেও খোলা আকাশের নিচে অনশন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষকরা। ২৬ ডিসেম্বর থেকে বহু শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। ৩১ ডিসেম্বর থেকে আমরণ অনশনে যান তারা।

বৃহস্পতিবার অনশনস্থলে সংহতি প্রকাশ করেত আসেন অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. ফাহমিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, ক্ষমতাসীন ১৪ দলীয় জোটভুক্ত বাংলাদেশ সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়াসহ আরো অনেকে।

এর আগে গত মঙ্গলবার বেলা ১১টার পর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশনরত শিক্ষক-কর্মচারীদের কাছে যান শিক্ষামন্ত্রী। তিনি জানান: যারা এমপিওভুক্ত নন তাদের এমপিওভুক্তির ব্যবস্থা করা হবে বলে সম্মতি দিয়েছেন অর্থমন্ত্রী।

নীতিমালার আলোকে বিষয়টি বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসও প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস দাবি করে আন্দোলনের অংশ হিসেবে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রধানমন্ত্রী শিক্ষকদের এই বিষয়ে আশ্বাস দেন।

Previous Post

আইসিসির ‘রানওয়ে লিডার’ অলরাউন্ডার সাকিব

Next Post

হিম শীতেও ভিজতে হল নিরব-আইরিনকে

Next Post

হিম শীতেও ভিজতে হল নিরব-আইরিনকে

সেরেনাও নেই, অস্ট্রেলিয়ান ওপেনে তারকা হারানোর মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT