চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে দেয়া উকিল নোটিসের মূল্য কী?

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
2:54 অপরাহ্ন 20, ডিসেম্বর 2017
in আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপার্সন ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া যে উকিল নোটিস পাঠিয়েছেন তা ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে মন্তব্য করেছেন আওয়ামীপন্থী আইনজীবী আবদুল বাসেত মজুমদার। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন: এসবের কোন মানে নেই।

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার এ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে বলেন: এই নোটিস আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এগুলো আর এখন চলে না।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদে চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রধানমন্ত্রীকে আইনি নোটিস দেয়ার কী আছে? তিনি খবরের কাগজে যা পড়েছেন তাই বলেছেন। আসলে এসবের কোন মানে নেই।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: প্রধানমন্ত্রীর এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বেগম খালেদা জিয়া তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকনের মাধ্যমে এই উকিল নোটিস পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর জন্য উকিল নোটিসের চিঠি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ সেই নোটিসে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন ও তার পরিবারের বিদেশে সম্পদ নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তা সংবাদ মাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে। ৩০ দিনের মধ্যে তা করা না হলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মধ্যপ্রাচ্যে খালেদা জিয়া এবং তার পরিবারের সম্পদ রয়েছে, এমন অভিযোগ ছিল আওয়ামী লীগের। কম্বোডিয়া থেকে এসে গত ৭ ডিসেম্বর গণভবনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া ও তার পরিবারের বিদেশে সম্পদ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবাদ সম্মেলনের পর বিএনপি প্রধানমন্ত্রীর অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানায়।

Tags: আবদুল বাসেত মজুমদারখালেদা জিয়াপ্রধানমন্ত্রীবিএনপি চেয়ারপার্সন
Previous Post

পর্ন বদলে যাওয়ার চার দশক

Next Post

‘আমাদেরকে কিছু টাকা দিয়ে দে, তোকে ছেড়ে দিবো’

Next Post
নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের খোঁজ মিলেছে, হাস্যোজ্জ্বল ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদেরকে কিছু টাকা দিয়ে দে, তোকে ছেড়ে দিবো’

বিচারপতি ছয় মাস কারাভোগের পর মুক্তি পেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় মাস কারাভোগের পর ছাড়া পেলেন সেই বিচারপতি  

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT