চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম স্লিপটা আর কখনোই ‘টেলরের মতো’ হবে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 11, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার টেইলরকে শুভেচ্ছা জানাচ্ছেন তার সতীর্থরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রস টেলরকে ছাড়া প্রথম স্লিপ জায়গাটাকে অন্যরকম লাগবে, বলছেন টম ল্যাথাম। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট জয়ের পর সেরা খেলোয়াড়ের পুরষ্কার নিতে এসে এই ম্যাচ দিয়েই ক্যারিয়ার শেষ করা টেলরকে নিয়ে এভাবে বলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক।

টেলরের বলে ম্যাচের শেষ ক্যাচটি নেয়ার মতো চাপ জীবনে আর কখনো অনুভব করেননি বলেও জানান ল্যাথাম। হ্যাগলি ওভালে শেষ উইকেটটি টেলর পাওয়ায় কিছুটা অবাকও হয়েছেন তিনি।

‘সে হয়তো চিন্তাও করেনি শেষ টেস্টের শেষ উইকেটটি পাবে। তার বলে ক্যাচটি নিতে যতোটা চাপ অনুভব করেছি, জীবনে কখনোই এতোটা করিনি। তাকে ছাড়া প্রথম স্লিপ জায়গাটিকে আর আগের মতো লাগবে না।’

ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বর্ণীল টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন টেলর। শেষ ম্যাচের শেষ উইকেটটি তুলে নিয়ে বিদায়ের ক্ষণকে আরও স্মরণীয় করেছেন ৩৭ বছর বয়সী ব্যাটার। শেষবারে নেমে খেলেছেন ২৮ রানের ইনিংস।

প্রায় ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে মোট ১১২টি ম্যাচ খেলে ব্যাট-প্যাড তুলে রাখলেন টেলর। ১৯৬ ইনিংসে ৪৪ গড়ে করেছেন ৭,৬৮৪ রান। ব্যাটার হিসেবে খেললেও বল হাতে সাদা পোশাকে ৩টি উইকেট আছে তার।

Tags: টেলরলিড স্পোর্টসল্যাথাম
Previous Post

চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং দিয়ে নাশকতার চেষ্টা হচ্ছে: আইভী

Next Post

কানাডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস পালিত

Next Post
অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশি ও আন্তর্জাতিক প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস পালিত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লিতে প্রাইভেট প্রতিষ্ঠান বন্ধ, বাসায় বসে কাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT