চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 03, জুন 2017
in আন্তর্জাতিক
A A
প্রথম সমকামী প্রধানমন্ত্রী-আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফাইন গেল পার্টির নেতা লিও ভারাডকার। ৩৮ বছর বয়সী ভারাডকার হবেন দেশটির ইতিহাসের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী।

গত মাসে এন্ডা কেনি ক্ষমতাসীন ফাইন গেল পার্টি প্রধানের পদ ছাড়া ঘোষণা দিলে নতুন দলীয় নেতা ও প্রধানমন্ত্রীর খোঁজে নামে আয়ারল্যান্ড। দলীয় প্রধান হওয়ার ওই লড়াইয়ে ৬০ শতাংশ সমর্থন নিয়ে আইরিশ গৃহায়ণ মন্ত্রী সাইমন কভেনে’কে হারিয়ে জয় পান লিও।

রাজনীতিতে নামার আগে পেশায় একজন চিকিৎসক ছিলেন লিও। আইরিশ নার্স মা এবং ভারতীয় ডাক্তার বাবার ছেলে এই নতুন প্রধানমন্ত্রীর বিজয়ে গণমাধ্যমে কাভারেজ বেশি পাচ্ছে কম বয়সে তার ক্ষমতা লাভ, পারিবারিক প্রেক্ষাপট এবং তার সমকামী হওয়ার বিষয়টি।

শুক্রবার সন্ধ্যায় ফাইন গেলের নেতা এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হওয়ার পর লিও প্রতিক্রিয়ায় জানান, তিনি এর মধ্য দিয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে সামনে থাকা ‘বিশাল চ্যালেঞ্জ’ বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন বলেও লিও জানান।

‘আমার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যদি কিছু প্রমাণ হয় তা হলো, পক্ষপাতিত্ব এই প্রজাতন্ত্রের ওপর কোনো প্রভাব রাখে না,’ বলেন লিও ভারাডকার, ‘আমার বাবা যখন নতুন ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ৫ হাজার মাইল পাড়ি দিয়ে আয়ারল্যান্ড আসেন, আমার মনে হয় তিনি কল্পনাও করেননি তার ছেলে কোনো একদিন বড় হয়ে এই দেশেরই নেতা হবে।’

বিবিসি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এন্ডা কেনির স্থলাভিষিক্ত হবেন লিও ভারাডকার।  এই জয়ে তাকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

 

Tags: আয়ারল্যান্ডসমকামী
Previous Post

আজাদের শিকলবন্দি জীবন

Next Post

সহমর্মিতার মাস মাহে রমাদান

Next Post

সহমর্মিতার মাস মাহে রমাদান

আক্রমণের বিপক্ষে রক্ষণের লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT