চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সন্তানের প্রতীক্ষায় নায়িকা নুসরাত, ভর্তি আছেন হাসপাতালে

রাধামাধব মণ্ডল by রাধামাধব মণ্ডল
11:10 পূর্বাহ্ন 26, আগস্ট 2021
in বিনোদন
A A
নুসরাতের ছবি, হাসপাতালে ভর্তি, সুন্দর পোশাক ও হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবারই নুসরাত জাহানকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই মা হতে চলেছেন সাংসদ অভিনেত্রী।

নুসরাতকে নিয়ে বিতর্কের শেষ নেই! প্রশ্ন উঠেছে তার গর্ভের সন্তানকে নিয়েও। তার স্বামী, বন্ধু নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে, পশ্চিমবাংলার রাজনীতিতেও! তিনিই একমাত্র ভারতবর্ষের মহিলা তারকা সাংসদ যিনি, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জে ফেলেছেন! সন্তানের বাবার পরিচয় না দিয়েই তিনি মা হতে চলেছেন।

আর সেই দিনটি হয়তো আজই আসতে চলেছে নুসরাতের জীবনে। কয়েক দিন আগে তার বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গে তাকে শহরতলির বৃষ্টি ভেজা রাস্তার দেখা গেছিলো। সে নিয়েও নেটিজনদের মাধ্যমে সোশাল মিডিয়াতে বিস্তর চর্চা হয়েছে। তার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছে অনেকে।

বুধবার রাতে অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। একটি অসমর্থিত সূত্রের খবর, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। আর সে সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই মা হতে চলেছেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান।

বেশ কয়েক মাস ধরেই তিনি সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়াতে আলোচনার লাইমলাইটে রয়েছেন। এই সুন্দরী নায়িকা সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের পারদ তুঙ্গে নেটিজেনদের। তবে অভিনেত্রী কৌশলী। জনসমক্ষে তেমন ভাবে না থেকেও সোশাল মিডিয়াতে ধারাবাহিক ভাবে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছিলেন।

টলিউডের প্রথম সারির এই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পরার পর থেকেই তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুঙ্গে সমালোচনা। তবে এব্যাপারে গা-ছাড়া ভাব অভিনেত্রীর।

কয়েক মাস ধরেই মাতৃত্বের প্রহর গুনছেন অভিনেত্রী নুসরাত জাহান। তার শরীরে আর সৌন্দর্যের চোখে মুখে ফুটে উঠেছে অচেনাজীবনের চেনা লালিত্য। বৃষ্টি ভেজা কলকাতা শহরের বিভিন্ন রেস্তোরাঁয় সময় কাটাতে মাঝেমাঝেই বেরিয়ে পড়ছিলেন তিনি। সোশাল মিডিয়াতে সেই সব ছবি আনন্দের সঙ্গে শেয়ারও করছিলেন সাংসদ অভিনেত্রী।

সম্পর্কের গুঞ্জনের মাঝেই, বেবি বাম্পের ছবি নিজের ওয়ালে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ধারাবাহিক বিবৃতি জারি রেখে, একেবারেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। নিখিল জৈনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটেছে। অপরদিকে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সম্প্রতি মিডিয়াতে।

একাধিকবার ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে বলিউডের অন্য দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তীকেও। নিখিলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একটি বিবৃতি জারি করার পর সাংসদ অভিনেত্রী নুসরাত সাধারণত চুপই থেকেছেন। তবে জীবনকে উপভোগ করতে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় অর্থপূর্ণ স্ট্যটাস দিয়েছেন তিনি।

Tags: অভিনেত্রীনায়িকানুসরাত জাহাননেত্রীহাসপাতাল
Previous Post

আফগানিস্তানে জঙ্গি হামলার শঙ্কায় কয়েকটি দেশের সতর্কবার্তা

Next Post

কঠিন সময়ে প্রেমিককে পাশে পেয়ে প্রশংসায় পঞ্চমুখ ব্রিটনি

Next Post
প্রেমিকের সাথে ব্রিটনি, সুখী ও হাসিখুশি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন সময়ে প্রেমিককে পাশে পেয়ে প্রশংসায় পঞ্চমুখ ব্রিটনি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: ময়মনসিংহ মেডিকেলে আরও ৭ মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT