চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম বাংলাদেশি হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন জয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 পূর্বাহ্ন 18, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয়া আসহান। শনিবার সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত এবারের আসরে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে পুরস্কার অর্জন করেন জয়া।

‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। শুধু তাই নয়, ওই আসরে সেরা চলচ্চিত্র হয়েছে জয়ার ‘বিসর্জন’। আর এই ছবির জন্যই কৌশিক গাঙ্গুলীকে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড দেয়া হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়া বলেন, পুরস্কার অর্জনের চেয়ে বড় কথা, কলকাতার মানুষের স্বতঃস্ফূর্ত যে ভালোবাসা পেয়েছি, তা আমার জন্য আরো বেশি আনন্দের।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসার পাশাপাশি ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারের মতো আসরে সেরা অভিনেত্রী হলাম, এটা অনেক গর্বের একটি বিষয়।

এর আগে জয়া আহসান ফিল্মফেয়ারে প্রথম মনোনয়ন পেয়েছিলেন ২০১৪ সালে, ‘আবর্ত’ ছবির জন্য। এবার দ্বিতীয়বারেই তিনি কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছেন।

জয়া ছাড়াও একনজরের দেখে নিন এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন যারা:

সেরা অভিনেতা- প্রসেনজিৎ (ময়ূরাক্ষী)
সেরা চলচ্চিত্র (সমালোচক)- (ময়ূরাক্ষী)
সেরা অভিনেতা (সমালোচক) – সৌমিত্র চট্টোপাধ্যায় (ময়ূরাক্ষী)
সেরা অভিনেত্রী (সমালোচক)- ঈশা সাহা (প্রজাপতি বিস্কুট)

সেরা সহ অভিনেতা – কৌশিক গাঙ্গুলী (বিসর্জন)
সেরা সহ অভিনেত্রী – মমতা শংকর (মাছের ঝোল)সেরা নবাগত পরিচালক – মানস মুকুল পাল (সহজ পাঠের গপ্পো)
সেরা নবাগত অভিনেতা – নূর ইসলাম ও সামিউল আলম (সহজ পাঠের গপ্পো)
সেরা নবাগত অভিনেত্রী – রুক্মিণী মৈত্র (চ্যাম্প ও ককপিট)

সেরা চিত্রনাট্য – মানস মুকুল পাল (সহজ পাঠের গপ্পো)
সেরা মৌলিক গল্প- কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)
সেরা সংলাপ- প্রতীম ডি গুপ্ত (মাছের ঝোল)

সেরা সংগীত পরিচালক – অনিন্দ্য চ্যাটার্জি, অনুপম রায়, শান্তনু মৈত্র ও প্রসেনজিত মুখার্জি (প্রজাপতি বিস্কুট)
সেরা গীতিকার – রিতম সেন (তোমাকে বুঝিনা প্রিয়- প্রজাপতি বিস্কুট)
সেরা গায়িকা – চন্দ্রাণী ব্যানার্জি (তোমাকে বুঝিনা প্রিয়- প্রজাপতি বিস্কুট)
সেরা গায়ক – নচিকেতা চক্রবর্তী (কেন এরকম কিছু- পোস্ত)

আজীবন সম্মাননা – সাবিত্রী চ্যাটার্জি ও মৃণাল সেন

ভারতের প্রভাবশালী ম্যাগাজিন ফিল্মফেয়ার। প্রতিবছর ম্যাগাজিনটি বলিউডে আয়োজন করে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। মর্যাদায় ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পরেই ফিল্মফেয়ারের অবস্থান। অনেকদিন ধরে কলকাতা চলচ্চিত্রেও ফিল্মফেয়ার আয়োজন করে আসছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

Tags: কৌশিকজয়াফিল্মফেয়ার
Previous Post

সুয়ারেজ, আলবার গোলে এইবারকে হারাল বার্সা

Next Post

নেইমার-কাভানির গোলে বড় জয় পিএসজির

Next Post

নেইমার-কাভানির গোলে বড় জয় পিএসজির

বইমেলায় কর্মকার অনুপ কুমারের ‘লাল মলাটের দ্বীপ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT