চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনে রেকর্ড, দ্বিতীয় দিনেই হোঁচট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 04, অক্টোবর 2019
in বিনোদন
A A

মুক্তির প্রথম দিনে রেকর্ড গড়ে দ্বিতীয় দিনেই গড়পরতা আয় করে হতাশ করলো বলিউডের আলোচিত ছবি ‘ওয়ার’!

চলতি বছর মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছিলো ‘ওয়ার’। তবে সামনের দিন গুলোতে এই দাপট কতোটা বহাল থাকতে পারে তার ধারণা কিছুটা হলেও পাওয়া গেছে এর দ্বিতীয় দিনের আয় থেকে।

চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণ করেছিলেন, মুক্তির প্রথম দিনে বলিউডের দুই অ্যাকশন হিরো হৃতিক ও টাইগার অভিনীত ‘ওয়ার’ আয় করবে ৪৫ থেকে ৫০ কোটি রুপি। কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার পর প্রথম দিনে সেই ল্যান্ডমার্ক ছাড়িয়ে গেছে। সকল রেকর্ড ভেঙে দিয়ে ছবিটি আয় করেছে ৫৩ কোটি রুপি।

তবে এর ঠিক একদিন পরেই ছবিটির দ্বিতীয় দিনের আয়ে ভাটা পড়ছে। এক ধাক্কায় এর আয় অর্ধেকে কমে দাঁড়িয়েছে মাত্র ২৩কোটি রুপি!

ফলে বিশাল বাজেটের এই ছবিটির দৌড় কত দূর যাবে তা নিয়ে ইতোমধ্যেই শঙ্কা তৈরী হয়ে গেছে। তবে ২০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি যদি ২২৫কোটি রুপি আয় ছাড়াতে পারে তবেই হিটের কাতারে পড়বে বলে জানিয়েছে বলিউড বক্স অফিস।

ভারতের ৪ হাজার হলে মুক্তি প্রাপ্ত ‘ওয়ার’ ছবিটিতে হৃতিক ও টাইগার ছাড়াও আরো অভিনয় করেছেন বাণী কাপুর, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং আশুতোষ রানা। এবং যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

Tags: ওয়ারটাইগার শ্রফবক্স অফিসলিড বিনোদনহৃত্বিক রোশন
Previous Post

মহাত্মা গান্ধীর দেহভস্ম চুরি

Next Post

গল্পের গভীরতা দেখেই নাটক প্রযোজনা করছি: মোশাররফ করিম

Next Post

গল্পের গভীরতা দেখেই নাটক প্রযোজনা করছি: মোশাররফ করিম

মেহেরপুরে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT