চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম কার্যদিবসে কসাইখানা বন্ধ করে কট্টরপন্থায় আদিত্যনাথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 21, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

রবিবার সাপ্তাহিক ছুটির দিনে উত্তর প্রদেশের ৩২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সোমবার প্রথম কার্যদিবসে এলাহাবাদের দু’টি কসাইখানা বন্ধ করে নিজের কট্টরবাদী অবস্থান স্পষ্ট করলেন যোগী আদিত্যনাথ।

এলাহাবাদের রামপুর এবং অটালাতে সোমবার সকালেই পুলিশ পাঠিয়ে বন্ধ করে দেয়া হয় দু’টি কসাইখানা। তার এমন পদক্ষেপের ফলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে এদিন এলাহাবাদে বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেতা মোহাম্মদ সামি (৬০) খুন হওয়ার প্রেক্ষিতে  রাজ্য পুলিশের ডিজিকে অবিলম্বে সুষ্ঠু আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন নতুন মুখ্যমন্ত্রী।

খুনের ঘটনায় উগ্বেগ প্রকাশ করে রাজ্যের ৭৫টি জেলাতেই অবিলম্বে আইন-শৃঙ্খলা সুনিশ্চিত করার নির্দেশ দেন।

৪৬ বছরের যোগী আদিত্যনাথ কট্টরবাদী হিসেবে পরিচিত। কট্টর হিন্দুত্ববাদী অবস্থান এবং মুসলমান বিরোধী মন্তব্যের জন্য বিতর্কিত এই হিন্দু সন্ন্যাসী।

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রদেশের ৪০৩ আসনের মধ্যে বিজেপি জোট দখলে নেয় ৩২৫টি আসন।

Tags: উত্তর প্রদেশযোগী আদিত্যনাথ
Previous Post

৮ দেশের বিমান যাত্রীদের ল্যাপটপ বহন নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র

Next Post

সঠিক যত্ন নিলে ডাউন সিনড্রোম শিশুরাও সফল হতে পারে

Next Post

সঠিক যত্ন নিলে ডাউন সিনড্রোম শিশুরাও সফল হতে পারে

সীতাকুণ্ডের জঙ্গিদের লাশ গ্রহণ করেনি পরিবার, বেওয়ারিশ হিসেবে দাফন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT