চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম উপার্জন ছিল ২৫ রুপি, রেখে গেছেন ৩৭০ কোটির সম্পত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
প্রখ্যাত নারী নেতা কথা বলছেন, পটভূমিতে সোফা ও পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। মাত্র ১৩ বছর বয়সে গান গেয়ে তিনি প্রথম রোজগার করেছিলেন মাত্র ২৫ রুপি। সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত মালিক শত কোটি রুপির সম্পত্তি।

তবে সংগীতকে ঘিরে তার ক্যারিয়ারের শুরুটা খুব যে মসৃন ছিল তেমন না। কিন্তু তার কঠিন অধ্যবসায় আর নিষ্ঠাই ছিল তার সাফল্যের চাবিকাঠি।

লতা মঙ্গেশকরের বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন নাট্যমঞ্চের পরিচিত মুখ। বাবার হাত ধরেই অনেক ছোট বয়সে নাটক, গানের সঙ্গে পরিচয় হয় তার। নানীর কাছে লোকগানের তালিম নেওয়া শুরু সেই ছেলেবেলায়। সেই থেকেই মাত্র ১৩ বছর বয়সে গান গেয়ে ২৫ রুপি রোজগার করেছিলেন লতা। সেই শুরু থেকেই নানান চড়াই উতরাই পাড়ি দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরও মন জয় করেছে তার সুরেলা কণ্ঠ।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে বলা হয়েছে, বর্তমানে এই সুরসম্রাজ্ঞীর মাসিক আয় ছিল প্রায় ৪০ লাখ রুপি। বছরে পেতেন প্রায় ৬ কোটি রুপি। যে অর্থ আসত তার গানের রয়্যালিটি থেকে। তবে কিছু রিপোর্টে বলা হয়েছে, ‘নাইটেঙ্গল অফ ইন্ডিয়া’র সম্পত্তির পরিমাণ প্রায় ৩৭০ কোটি টাকা।

যদিও কোটিপতি হয়েও তিনি ছিলেন মাটির মানুষ। যার তাকে কাছে থেকে চিনতেন, তারা সবাই একবাক্যে এমনটাই বলছেন। তবে গাড়ির বিষয়ে শৌখিন ছিলেন লতা। গাড়ির দুর্দান্ত সংগ্রহ ছিল তার। তার বাড়ি ‘প্রভুকুঞ্জে’র গ্যারাজে ছিল কিছু সেরা এবং স্টাইলিশ গাড়ি।

একাধিকবার সাক্ষাৎকারে গাড়ির প্রতি তার ভালবাসার কথা বলেছেন লতা। ক্যারিয়ারের শুরুতে তার ছিল একটি শেভরলে। মায়ের নামে তিনি গাড়িটি কিনেছিলেন ইন্দোর থেকে। লতার গ্যারেজে ছিল বুইক এবং ক্রিসলার। পরে যশরাজের তরফে তাকে একটি মার্সিডিজ উপহার দেওয়া হয়।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ভীর-জারা’ সিনেমায় দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন লতা মঙ্গেশকরের সুরেলা কণ্ঠ। সেই সিনেমা রিলিজের সময় প্রযোজক সুরসম্রাজ্ঞীর হাতে মার্সিডিজের চাবি তুলে দেন। সাক্ষাৎকারে সে কথা নিজেই জানিয়েছিলেন ভারতরত্ন খেতাব প্রাপ্ত এই কিংবদন্তি সংগীতশিল্পী।

Tags: লতা মঙ্গেশকরসম্পত্তি
Previous Post

সঙ্গীতে অমর হয়ে থাকবেন লতা মঙ্গেশকর: তথ্যমন্ত্রী

Next Post

ভারতের হাজারতম ম্যাচে রোহিতদের বড় জয়

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, রোহিত শর্মা নেতৃত্বে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হাজারতম ম্যাচে রোহিতদের বড় জয়

চীন ও পাকিস্তানের প্রতিনিধিরা একসাথে দাঁড়িয়ে, পেছনে দুই দেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চীন ও পাকিস্তান একসাথে কাজ করবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT