চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আরব লেখকের আন্তর্জাতিক বুকার জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 22, মে 2019
in শিল্প সাহিত্য
A A
ম্যান বুকার-আরবীয় লেখক-ওমানি

এ বছরের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন ওমানি লেখক জোখা আলহারতি। আরব অঞ্চল থেকে এই প্রথম কোনো ব্যক্তি এই আন্তর্জাতিক সম্মাননাটি পেলেন।

‘সেলেস্টিয়াল বডিজ’ (স্বর্গীয় স্বত্ত্বা) উপন্যাসের জন্য পুরস্কার পেয়েছেন আলহারতি। উপন্যাসটির বিষয়বস্তু তিন বোন ও তাদের পরিবারের জীবনকে ঘিরে, যারা ওমানের সামাজিক পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে।

বিচারকরা বইটিকে ‘সমৃদ্ধ কল্পনার, চিত্তাকর্ষক এবং কাব্যিক অন্তর্দৃষ্টিতে পরিপূর্ণ’ বলে ব্যাখ্যা করেছেন।

পুরস্কার হিসেবে ক্রেস্টের সঙ্গে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড (৬৩ হাজার মার্কিন ডলার) পেয়েছেন জোখা আলহারতি। অর্থটি বইয়ের অনুবাদক আমেরিকান অ্যাকাডেমিক ম্যারিলিন বুথের সঙ্গে সমান ভাগ করে নেবেন তিনি। আন্তর্জাতিক ম্যান বুকারের এটাই নিয়ম।

‘সমৃদ্ধ আরব সংস্কৃতির একটি জানালা আজ এর মধ্য দিয়ে বিশ্বের জন্য খুলে গেল বলে আমি রোমাঞ্চিত,’ লন্ডনের রাউন্ডহাউজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন এই লেখক।

‘আমার অনুপ্রেরণা ছিল ওমান। কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক পাঠকরা উপন্যাসটিতে বর্ণিত স্বাধীনতা ও ভালোবাসার মতো মানবিক মূল্যবোধগুলোর সঙ্গে নিজেদের মেলাতে পারবেন।’

ম্যান বুকার-আরবীয় লেখক-ওমানি
অনুবাদকের সঙ্গে বিজয়ী ঔপন্যাসিক জোখা আলহারতি

সেলেস্টিয়াল বডিজ বইটির প্রেক্ষাপট ওমানের আল-আওয়াফি গ্রাম। বইটিতে গ্রামের অধিবাসী তিন বোনের গল্প বলা হয়েছে, যারা উপনিবেশিকতা পরবর্তী সময়ের প্রথাগত সমাজ থেকে ওমানের সাংস্কৃতিক বিবর্তনের মধ্য দিয়ে গেছে।

‘বইটিতে দাসত্ববাদের ছোঁয়া আছে। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আলোচনার সেরা প্ল্যাটফর্ম হচ্ছে সাহিত্য,’ বলেন আলহারতি।

আলহারতি হলেন প্রথম ওমানি উপন্যাসিক যার লেখা ইংরেজিতে অনূদিত হলো।

Tags: ম্যান বুকারম্যান বুকার পুরস্কারম্যান বুকার প্রাইজ
Previous Post

বিশ্বকাপ জিততে কোহলিদের অনুপ্রেরণা যেখানে

Next Post

‘মিশন এক্সট্রিম’-এর উচ্চাভিলাষী উদ্যোগ

Next Post
মিশন এক্সট্রিম

‘মিশন এক্সট্রিম’-এর উচ্চাভিলাষী উদ্যোগ

কৃষক ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় সরকারকে দোষ দিলেন ড. কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT