চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমের ‘স্বাদ’ পেতে চান মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 26, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম সুযোগ এসেছিল ২০০৯ সালে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মারুফ-মুরালির ব্যাটে হয়েছিল স্বপ্নভঙ্গ। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে দ্বিতীয় সুযোগ, পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে জিততে না পারার দুঃসহ স্মৃতি বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে এখনও। পরে ২০১৬ সালে টি-টুয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হার।

তিনবার শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করা বাংলাদেশের সামনে আরেকটি পথ উন্মুক্ত হয়েছে খরা ঘোচানোর। প্রথমবারের মত ত্রিদেশীয় বা বহুজাতিক কোন আসরের শিরোপা জেতার সুযোগের পথে শনিবার বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা বাধা। ম্যাচটা জিতে প্রথমবারের মত কোন টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ নিতে চান টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।

১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া কোন টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি মাশরাফীর। সাকিব-তামিম-মুশফিকদেরও একই অপেক্ষা। অপেক্ষা সুযোগ কাজে লাগানোরও।

‘যদি জিততে পারি, দলের ক্রিকেটারদের মাঝে সেটার প্রভাব খুব ভাল হবে। এটা জিতলে কেমন লাগে বা অনুভূতি কীরকম হয়, জানলে দলের তরুণ ক্রিকেটারদের মাঝে চাওয়া-পাওয়া বা ক্ষুধা তৈরি হতে পারে। আর আমরা যারা আছি তাদের জন্যও চ্যাম্পিয়ন হওয়াটা গুরুত্বপূর্ণ। ট্রফি জিতে আনন্দ করাও জরুরী কখনও কখনও।’

মিরপুরে আগের তিনটি ফাইনাল হার কী ভাবনায় ফেলে দিচ্ছে বাংলাদেশ দলকে? এমন প্রসঙ্গে মাশরাফী অবশ্য অতীত মনে করে চাপ না বাড়ানোর পক্ষেই।

‘এটা (আগের তিন ফাইনাল হার) আপনার কথা শুনেই মনে হল, আগে মনে ছিল না। মনে না করালেই পারতেন (হাসি..)। যাই হোক। প্রত্যেকটা মানুষের জন্যই তো নতুন সুযোগ। আমি হয়ত তিনটা ফাইনালে ছিলাম। সাকিব-মুশফিক-তামিমও ছিল। আমাদের জন্য নতুন সুযোগ, নুতন একটা ম্যাচ। হার-জিত তো থাকবেই। ইতিবাচক ক্রিকেট খেলাই হবে আমাদের লক্ষ্য।’

Tags: ত্রিদেশীয় সিরিজমাশরাফী
Previous Post

খালেদার রায় নিয়ে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

কৌতিনহোর ‘সাম্বা ছন্দে’র ২৫ মিনিট

Next Post

কৌতিনহোর ‘সাম্বা ছন্দে’র ২৫ মিনিট

সোনার টয়লেট

ট্রাম্পের জন্য ভ্যান গঁগের চিত্রকর্মের বদলে স্বর্ণের টয়লেট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT