চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার সিনেমায় গাইলেন ‘ক্ষুদে গানরাজ’ এর মালিহা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 অপরাহ্ন 13, অক্টোবর 2021
in বিনোদন
A A
মালিহা ও চ্যানেল আই অনলাইন এর একজন সাংবাদিক স্টুডিওতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘টুঙ্গি পাড়ার দুঃসাহসী খোকা’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার। গেল সপ্তাহ থেকেই টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে সিনেমার শুটিং। এর মধ্যে হয়েছে সিনেমাটির গান রেকর্ডিং।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার প্লেব্যাক করলেন ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’র চতুর্থ আসরের চ্যাম্পিয়ন ফাইরুজ মালিহা।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর সম্মানে রচিত ‘একবার বিদায় দে মা ঘুরে আসি’ গানটি নতুন আয়োজনে ব্যবহৃত হচ্ছে সিনেমাটিতে। নতুন করে গানটির সংগীতায়োজন করেছে আজম বাবু। দুইদিন আগে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

ক্ষুদে তারকা ফাইরুজ মালিহা বলেন, ‘ঢাকায় আসার পর গুলজার আংকেল একদিন অফিসে যেতে বললেন। পরে তার ‘টুঙ্গি পাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় গাইতে বলেন। শুনে অবাক হয়েছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমায় গাইব, এটা তো যেন স্বপ্নের মতো।

মালিহা বলেন, ‘গানটি রচিত হয়েছিল বিপ্লবী নেতা ক্ষুদিরাম বসুর সম্মানে। রচনা ও সুর করেন বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস। সিনেমাতে সেই গানটির রিপ্রাইজ ভার্সন ব্যবহৃত হবে, আর আমি সেই গানটিতেই কণ্ঠ দিয়েছি। সিনেমার জন্য এটাই আমার প্রথম গান, সে জন্য অনেক বেশি আনন্দিত আমি।’

কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে মালিহার ‘তোমাতে ভাসি’ গানটি। এখানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছে প্রত্যয় খান। সামনে আরও নতুন কিছু গান আসছে বলে জানান তিনি।

খুলনার মেয়ে ফাইরুজ মালিহা ২০১৩ সালে অনুষ্ঠিত হওয়া ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ এর চতুর্থ আসরের চ্যাম্পিয়ন। মাত্র তিন বছর বয়স থেকেই গান শেখা শুরু তার। ছোটবেলায় নাচও শিখেছেন।

গান ও নাচের উপর জাতীয় পুরষ্কারও অর্জন করেন এ ক্ষুদে তারকা। মালিহা এখন খুলনার সরকারি পাইওনিয়ার মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন। তার ছোট বোন ফাইরুজ লাবিবা ২০১৯ সালের ‘গানের রাজা’র চ্যাম্পিয়ন।

Tags: গানমালিহামুশফিকুর রহমান গুলজারসংগীতসিনেমা
Previous Post

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে এয়ারগান-মদসহ আটক ১

Next Post

কুমিল্লার বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কাদের

Next Post
ফাইল ছবি

কুমিল্লার বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কাদের

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মারাঠী সংস্করণের মোড়ক উন্মোচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT