চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার সিনেমার গানে ওয়ারফেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 17, জানুয়ারি 2020
in বিনোদন
A A
সাইনিং অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা, চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হার্ড রক ব্যান্ড ওয়ারফেজ প্রথমবারের মতো গান করল সিনেমায়। তরুণ নির্মাতা সৌরভ কণ্ডুর ‘গিরগিটি’র টাইটেল গান করছে ব্যান্ডটি। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন নির্মাতা।

সম্প্রতি সিনেমাটির সঙ্গে ওয়ারফেজ চুক্তিবদ্ধ হয়েছে জানিয়ে সৌরভ বলেন, ছবির টাইটেল গানটির জন্য যেরকম দরকার ছিলো, আমার কাছে মনে হয়েছে ‘ওয়ারফেজ’ ই পারফেক্ট। এরই মধ্যে গানটি নিয়ে তারা কাজ শুরু করেছে।

সৌরভ কুণ্ডু বলেন, আমি খুব আনন্দিত, কারণ আমার প্রথম সিনেমাতেই বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে পাচ্ছি। তাদের গান আমার সিনেমাকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আমার বিশ্বাস। ওয়ারফেজের টিপু ভাইকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।

নির্মাতা বলেন, মজার ব্যাপার হচ্ছে গানটির কিছু দৃশ্যে ওয়ারফেজ ব্যান্ডের সদস্যদেরও দেখা যাবে, তবে সেটা আবশ্যই গল্পের প্রয়োজনে।

ওয়ারফেইজের ব্যান্ডের শেখ মনিরুল ইসলাম টিপু বলেন, অনেকদিন ধরেই আমরা সিনেমায় আসতে চেয়েছিলাম। কিন্তু এতদিন ব্যাটে-বলে মিলছিল না। তবে ‘গিরগিটি’র গল্পটা খুব ভালো লেগেছে। তাই প্রথমবার আমরা সিনেমায় গান করছি।

‘গিরগিটি’ নির্মিত হচ্ছে আপস্টুডিও প্রোডাকশন হাউজ এন্ড পাবলিকেশন্সের ব্যানারে। প্রতিষ্ঠানটির সিইও ওহামিদুল হাসান নবীন বলেন, কৈশোর থেকে ওয়ারফেজের ভক্ত আমি। বিশ্ববিদ্যালয় জীবনে ব্যান্ডটির গানে ও কনসার্টে মেতে থাকতাম। ‘গিরগিটি’ সিনেমার মূল ভাবনা আমার বন্ধু সোহেল রানার। তার ভাবনাতে ওয়ারফেইজের ‘না’ গানটি বেশ প্রভাব ফেলেছে।

‘গিরগিটি’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান ও এবিএম সুমন। নায়িকার নাম বলতে না চাইলেও নির্মাতা জানালেন, যিনি অভিনয় করবেন তিনি এরআগে চলচ্চিত্রে অভিনয় না করলেও এই ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ।

জানালেন, ‘গিরগিটি’র চরিত্রটির জন্য দুই মাস ধরে নিয়মিত জিম করতে হচ্ছে নায়িকাকে।

তাসকিন, এবিএম সুমন ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, দীপু ইমাম, মিলি বাসার, হামিদুর রহমান ও খালেকুজ্জান। এছাড়াও অভিনয়শিল্পীতে আরও কিছু চমক আছে বলে জানিয়েছেন নির্মাতা।

আগামী ২০ জানুয়ারি থেকে মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।

Tags: এবিএম সুমনওয়ারফেজগিরগিটিতাসকিন রহমানদীপু ইমামমিলি বাসারলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসৌরভ কুণ্ডুহামিদুর রহমান
Previous Post

নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিপিএল

Next Post

আমরণ অনশনে অসুস্থ হয়ে ঢাবির দুই শিক্ষার্থী হাসপাতালে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আমরণ অনশনে অসুস্থ হয়ে ঢাবির দুই শিক্ষার্থী হাসপাতালে

ওবায়দুল কাদের সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন নিয়ে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন হলে সমস্যা নেই: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT