চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার মুখোমুখি চুলবুল পাণ্ডে ও শিবানি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 07, ডিসেম্বর 2019
in বিনোদন
A A

বলিউডের পুলিশি সিনেমায় চুলবুল পাণ্ডে এখন জনপ্রিয় একটি নাম। একইভাবে শিবানি নামটিও দর্শকের কাছে বেশ অনুপ্রেরণার! আর এবার প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে সিনেমার এই দুই চরিত্র!

ডিসেম্বরের ১৩ তারিখে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল কাঙিক্ষত দুই ছবি। যার একটি সালমান খান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দাবাং’ ফ্র্যাঞ্জাইসের তৃতীয় কিস্তি ‘দাবাং ৩’ এবং অপরটি রানী মুখার্জী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘মর্দানি’র সিক্যুয়াল ‘মর্দানি ২’।

‘দাবাং’-এ সালমানের নাম চুলবুল পাণ্ডে। শুরু থেকেই এই নামটি বেশ জনপ্রিয় হয়ে উঠে। যার কারণে একের পর এক সিক্যুয়াল আসছে। তেমনি নারী পুলিশ অফিসার হিসেবে শিবানি নামটিকেও দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছেন রানী মুখার্জী। একই কারণে ‘মারদানি’র সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়াল।

বর্তমানে ছবি দুটির প্রচারণায় ব্যস্ত আছেন চুলবুল পাণ্ডে ও শিবানি। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আরো একবার মুখোমুখি হচ্ছেন তারা। আর সেটা ঘটবে টিভি রিয়েলিটি শো ‘বিগবস’ এর মঞ্চে!

এ বিষয়ে রানী মুখার্জী জানান, আমি এবং সালমান খুবই ভাল বন্ধু। এটি আমার কাছে খুবই আনন্দের যে ‘বিগ বস’-এর মঞ্চে আমরা আবারও এক হবো। চুলবুল পাণ্ডে এবং শিবানী শিবাজি রায় দুটি চরিত্রই দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। আশা করছি দর্শকদের কাছেও আমাদের এই প্রচারণা ভাল লাগবে।

২০১৪ সালে মুক্তি প্রাপ্ত রানী মুখার্জি অভিনীত ‘মারদানি’ ছবিটি দর্শকদের কাছে ব্যাপক প্রসংশিত হয়েছিল। এরপর থেকেই এর সিক্যুয়ালের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দর্শকরা। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে পাঁচ বছর পর পর্দা মাতাতে আসছে ‘মর্দানি ২’।

ইতোমধ্যেই এর ট্রেলারটি ব্যাপক প্রসংশিত হয়েছে। ২ মিনিট ১৯ সেকেন্ডের সেই ট্রেলারটির পুরো অংশ জুড়েই যেন ছিল হাড় হিম করা রহস্য!

অপরদিকে পর্দায় চুলবুল পাণ্ডেকে দেখার জন্য মুখিয়ে আছে দর্শকরা। ইতোমধ্যেই ছবির গানগুলো দর্শকদের মুখে মুখে ছড়িয়ে গেছে। এমনকি ‘দাবাং ৩’এর ‘মুন্না বদনাম হুয়া’ শিরোনামের গানটি প্রকাশ পাওয়ার পর রীতিমত সবার মুখে মুখে!

Tags: দাবাং ৩বিগ বসরানি মুখার্জিসালমান খান
Previous Post

শুরুতে জেমস শেষে সালমান

Next Post

সাগরের তলদেশে কমছে অক্সিজেন

Next Post

সাগরের তলদেশে কমছে অক্সিজেন

ক্রিকেট লিজেন্ড ব্রায়ান লারা: আমাদের এক 'অবিস্মরণীয় সন্ধ্যা স্মৃতি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT