চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ওয়েব সিরিজে ডিপজল, পরিচালনায় আকবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 29, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
ডিপজল অভিনীত প্রথমবার ওয়েব সিরিজের দৃশ্য, পরিচালনা আকবর. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আগামী ১ জানুয়ারি থেকে ‘জিম্মি’ নামে ৭ পর্বের ওয়েব সিরিজটিতে অভিনয় করবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাভারে ডিপজলের শুটিং হাউসেই শুরু হবে ওয়েব সিরিজের শুটিং। এটি প্রযোজনাও করছেন ডিপজল নিজেই। পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর।

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে ডিপজল বলেন, ‘এখন অনলাইনের যুগ। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্লাটফর্মে মুক্তি দিচ্ছেন। এতে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। আমরাও পিছিয়ে থাকতে পারি না। আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্যকিছু ভাবি না। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই।’

এটি ওয়েব সিরিজ হলেও, এতে দর্শক সিনেমার পুরো স্বাদ পাবেন বলেও মন্তব্য করেন ডিপজল। বলেন, এটি আমি ‘টেস্ট কেস’ হিসেবে নিচ্ছি। আশা করছি, দর্শক গ্রহণ করবে। হতাশ হবে না। তবে সিনেমা আমার রক্তের সাথে মিশে আছে। যতদিন বেঁচে আছি, সিনেমা আমি বানাবো। ইতোমধ্যে আমার সাত-আটটি সিনেমা রেডি আছে। এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে।

তিনি বলেন, আমার টার্গেট প্রতি মাসে একটি করে সিনেমা নির্মাণ ও মুক্তি দেয়া। এ টার্গেট নিয়েই এগিয়ে যাচ্ছি।

ওয়েব সিরিজ সম্পর্কে মনতাজুর রহমান আকবর বলেন, আমরা চাচ্ছি, যুগের সাথে তাল মিলাতে। ওটিটি প্লাটফর্মে শুধু ওয়েব সিরিজ নয়, সারাবিশ্বের সিনেমা মুক্তি দেয়া হয়। আমরাও এর সাথে শামিল হতে চাই। যে ওয়েব সিরিজটি নির্মাণ করছি, সেটি অ্যাকশন ও থ্রিলার ধাঁচের। এটি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। চিত্রগ্রহণে আছেন সবুজ।
ডিপজলের পাশাপাশি এতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, বড় দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরও অনেকে। সিরিজটি শেষে দেশ ও বিদেশে জনপ্রিয় যেকোনো একটি ওটিটি প্লাটফর্মে এটি মুক্তি দেয়া হবে।

Tags: ওয়েব সিরিজডিপজলতারেকবড় দা মিঠুমনতাজুর রহমান আকবরমাসুম বাশারমিলি বাশারলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশিরিন শিলাসিনেমা
Previous Post

গার্দিওলার ম্যানসিটিকে ধরতে পারবে না ক্লপের লিভারপুল

Next Post

প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ই-ডিপি সিস্টেম প্রস্তুতকরণের উদ্বোধন

Next Post
প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ই-ডিপি সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ই-ডিপি সিস্টেম প্রস্তুতকরণের উদ্বোধন

অস্ট্রেলিয়ান ওপেনের ম্যাচে দুই টেনিস খেলোয়াড়ের ছবি, একজন কাঁদছেন, অন্যজন প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তারা হারাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT